শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

খাতুনগঞ্জে শ্রমিকের মৃত্যুতে আবার কর্মবিরতি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের খাতুনগঞ্জে ছুরিকাঘাতে আহত শ্রমিক মো. মাসুদ মারা যাওয়ার সংবাদে চট্টগ্রামের খাতুনগঞ্জে আবারও পণ্য ওঠানামা বন্ধ রেখে কর্মবিরতির পালন করছেন শ্রমিকরা।

বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মারা গেলে তার পণ্য ওঠানামা বন্ধ রেখেছেন তারা। এই সময় নিহত শ্রমিক মাসুদের খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন  বলেন, ছুরিকাঘাতে আহত শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরপর সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। তাদের কর্মবিরতির কারণে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। পুলিশকে অনুরোধ করবো ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য। শ্রমিকরা রাস্তার মধ্যে ভ্যান, ঠেলাগাড়ি রেখে বিক্ষোভ করছেন। তাদের কর্মবিরতির কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন।

কর্মবিরতি পালন করা কামাল হোসেন নামের এক শ্রমিক বলেন, বিনা কারণে আমাদের শ্রমিক ভাইকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। খুনিদের গ্রেপ্তারের দাবিতে আমরা কাজ বন্ধ রেখেছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

গত সোমবার খাতুনগঞ্জের চান মিয়া গলিতে মো. মাসুদ নামে এক শ্রমিকের সঙ্গে এক পিকআপ চালকের কথা কাটাকাটি হয়। সন্ধ্যার দিকে পিকআপ চালকরা কিছু সন্ত্রাসী নিয়ে এসে মাসুদকে ছুরিকাঘাত করে। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর মঙ্গলবার ৯ ঘণ্টা কর্মবিরতি পালন করেছিল শ্রমিকরা।

ইউডি

এই বিভাগের সব খবর

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রযুক্তির...

সর্বশেষ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...