সোমবার, ২৯ জুন ২০২৬

আসল পরিচয় ‘বোমা জাহিদ’ নকল পরিচয় র‌্যাব সদস্য

- Advertisement -
Single page 1st Paragraph

জাহিদ হাসান নিজেকে একজন র‌্যাব সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলে পরিচয় দিতেন । আসলে এই জাহিদ হাসান একজন চিহ্নিত সন্ত্রাসী, বোমাবাজ। র‌্যাব সদস্য পরিচয়ে তিনি এক পোশাক শ্রমিকের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে তাকে ঢাকার একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে ঐ পোষাক শ্রমিকের নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

এমন অভিযোগে ভিকটিম রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করলে মঙ্গলবার (১৮ অক্টোবর) চট্টগ্রামের ইপিজেড থানার এমজেডএম ফ্যাক্টরি থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার জাহিদ হাসান যশোরের বাঘারপাড়া এলাকার মৃত আকবর সরদারের ছেলে। তিনি ৯ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। চট্টগ্রামে দীর্ঘদিন নাইট গার্ডের ছদ্মবেশে লুকিয়ে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বুধবার (১৯ অক্টোবর) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, এক বছর আগে একজন পোশাককর্মীর সঙ্গে জাহিদের মোবাইলে পরিচয় হয়। সেখানে জাহিদ নিজেকে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং র‌্যাব সদস্য বলে পরিচয় দেন। একপর্যায়ে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। এরই একপর্যায়ে বিয়ের কথা বলে তাকে ঢাকায় নিয়ে যান। পরে ঢাকার একটি হোটেলে তাকে ধর্ষণ করে নগদ টাকা সোনার চেইন নিয়ে পালিয়ে যান। সেই মামলাতেই জাহিদ হাসানকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার জাহিদ সরকার যশোরে জাহিদ সরদার বা বোমা জাহিদ নামে পরিচিত। সে যশোর জেলার বাঘারাপাড়া এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। যশোর জেলার বাঘারপাড়া এবং কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, প্রতারণা, বিস্ফোরণসহ নয়টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে যশোর থেকে পালিয়ে সে চট্টগ্রামে চলে আসে।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...