সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর বৃদ্ধা মহিলা ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাচঁপুর কলাপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভিকটিম বৃদ্ধা মহিলাকে জোরপূর্বক ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামী রবিউল (৩৫)কে গ্রেফতার করে। গ্রেফতার রবিউল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার  গোলাকান্দাইল (দক্ষিণ নাগেরবাগ)এলাকার  মোহাম্মদ হানিফের ছেলে।

গত ১০ অক্টোবর  রাতে গ্রেফতারকৃত আসামী  রবিউল ভিকটিমের ভাড়া বাসায় জোর পূর্বক প্রবেশ করে ভিকটিমকে পালাক্রমে নির্মমভাবে ধর্ষণ করে। এই পাশবিক ও নৃশংস ধর্ষণের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।

উক্ত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে আসামী রবিউল (৩৫) কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল ধর্ষণ মামলার এজাহারভূক্ত প্রধান পলাতক আসামী রবিউল (৩৫)’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...