বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকার পিতা পিডিবি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান ভুঁইয়া (৮৫) ১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রে মৃত্যুবরণ করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে, ২ মেয়ে নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে যান।
যুবনেতা দেলোয়ার হোসেন খোকার পিতার মৃত্যুতে পৃথক বিবৃতিতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম নাগরিক উদ্যোগ এর আহবায়ক, পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক সুমন দেবনাথ সহ নগর যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আসর হালিশহর বি ডি আর মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

