মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

তওবা দ্বারা আল্লাহর হক মাফ হলে বান্দার হক মাফ হয় না : আল্লামা সৈয়্যদ তাহের শাহ

- Advertisement -
Single page 1st Paragraph

আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত মুর্শিদে বরহক হযরতুহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী বলেন, “তওবা দ্বারা আল্লাহর হক মাফ হলে বান্দার হক মাফ হয় না। কারও সম্পদ আত্মসাৎ করা হলে কিংবা কার প্রতি জুলুম করা হলে, যার পাওনা তাকে ফিরিয়ে দিতে হবে, কিংবা মাফ চায় নিতে হবে। মনে রাখবে যতক্ষণ মজলুম বা পাওনাদার মাফ করে না, ততক্ষণ আল্লাহপাকও ক্ষমা করবেনা।” এছাড়াও তিনি সবাইকে দ্বীনের খেদমত করার এবং ভ্রান্ত মতবাদ থেকে নিজেক রক্ষার আহবান জানান।
১৮ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে রাউজান সরকারি কলেজ মাঠে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে আয়োজিত রহমাতুল্লাহি আলামিন সুন্নী কনফারেন্সের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তরের আয়োজনে মাহফিলে প্রধান বক্তা ছিলেন আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, পীরে বাঙ্গাল হযরতুহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লুহুল আলী।
বিশেষ অতিথি ছিলেন আওলাদে রাসূল হযরতুহাজ্ব সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ মাদ্দাজিল্লুহুল আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র ও গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী ইকবাল,জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরো।
এস.এম ইয়াসিন হায়দারীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টর সিনিয়র ভাইস প্রেসিডট মুহাম্মদ মহসিন, গাউসিয়া কমিটি বাংলাদশের চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহাজাদ ইবনে দিদার,যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, মাওলানা জসিম উদ্দিন আল আজহারী, আব্দুর রাহিম মোস্তাফা আল আজহারী, মাওলানা আবুল কালাম বয়ানী, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, আহসান হাবীব চৌধুরী হাসানসহ আরো অনেকেই।
সম্মেলনে সকাল হতে রাউজান প্রতিটি এলাকা ছাড়াও হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, চট্টগ্রাম মহানগর, রাঙ্গামাটিসহ বিভিন্ন জেলা উপজেলা হলে ধর্মপ্রাণ লাখ সুন্নী জনতা যোগ দেন।
সম্মেলন প্রাঙ্গণ ক্ষণে ক্ষণে নারায়ে তাকবির -আল্লাহু আকবর, নারায়ে রিসালাত-ইয়া রাসূল্লাহ (দঃ) স্লোগান মুখরিত হয়ে উঠেন।
সম্মেলন শেষে সকল মানবজাতির হেয়াদত ও মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী।

ইমা

এই বিভাগের সব খবর

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শিশু বাদে গ্রেপ্তার হওয়া ৬৩ বিদেশির...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...

সর্বশেষ

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড...

দৃষ্টি স্কুল অব ডিবেটের সমাবর্তন

‘আলোর জন্য যুক্তি’ স্লোগানে দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ...