শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে পালিয়ে গেলেন আসামি

- Advertisement -
Single page 1st Paragraph

অপারেশন থিয়েটার থেকে এক আসামি পালিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটেছে। পলাতক মো. হাফিজ আল আসাদ প্রকাশ ফাহিম (২৬) চট্টগ্রামের পতেঙ্গা থানায় মারামারির মামলায় গ্রেপ্তার ছিলেন। তাকে আবারও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

রোববার(১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চমেক হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। তবে ঘটনাটি সোমবার জানাজানি হয়।

পালিয়ে যাওয়া আসামি মো. হাফিজ আল আসাদ কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বাসিন্দা। তিনি নগরের পতেঙ্গা থানা এলাকায় থাকতেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নুর বলেন, আসামিকে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। তার হাতে জখম থাকায় বিকেলে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটারে পুলিশের প্রবেশের অনুমতি নেই। তাই পুলিশ বাইরে ছিল। কিন্তু আসাদ পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। আমরা তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, হাসপাতাল থেকে এক আসামি পালিয়ে গেছে। সেখানে আমাদের কোনো দায়িত্ব ছিল না। সংশ্লিষ্ট থানা পুলিশের দায়িত্ব ছিল।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...