বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

অষ্ট্রেলিয়ায় সবাই কমবেশি হাসছে শুধু বাংলাদেশ ছাড়া

- Advertisement -
Single page 1st Paragraph

টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের পাশাপাশি অষ্ট্রলিয়ার বিভিন্ন স্টেডিয়ামে রোজই চলছে বিভিন্ন দলের ওয়ার্ম আপ ম্যাচ।মূল লড়াইয়ে নামার আগে এসব ম্যাচে দলের বিভিন্ন দিক বাজিয়ে দেখে নিতে কার্পন্য করছেনা দলগুলো।
গা গরমের এসব ম্যাচে পরাজিত দলও হাসবার সুযোগ পায়।কিছু না কিছু স্বস্তিদায়ক প্রাপ্তী থাকেই সব দলের।কেবল আমাদের বাংলাদেশই সেই তালিকায় নেই।তিনজাতি সিরিজের পর আজ আফগানিস্তানের বিপক্ষে যে পারফরম্যান্স দলের সেই বিবেচনায় বলতেই হচ্ছে সুপার টুয়েলভের দ্বাদশ স্থানই বুঝি আমাদের এবারের অর্জন হয়ে আসবে।ষোল কোটি মানুষের প্রার্থনা,সৃষ্টিকর্তা তেমন না করুন।
আজ টস জিতে আফগানিস্তান আগে ব্যাট করতে নেমে বিশ ওভারে সাত উইকেটে ১৬১ রান করে। আফগান ব্যাটাররা সবাই কমবেশি স্বাচ্ছন্দ্যে ব্যাট
করলে কোন ফিফটির ইনিংস ছাড়াই অসি কন্ডিশন বিবেচনায় ১৬১ রানের স্বাস্থ্যবান টোটাল
করতে সমর্থ হয়।অবশ্য মোহাম্মদ নবি যদি অমন রেগে না যেতেন তাহলে এতো রান করা হতোনা।
১৭ বলে ৪১ রান করেন নবি।ক্যারিয়ারে ইতিপূর্বে
এমন রাগী ইনিংস খেলেননি তিনি।তাসকিন ও হাসান মাহমুদ ভালো বোলিংয়ের ধারাবাহিকতা বজায় রেখেছেন আজও।বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব ৪ ওভারে ৪৮ রান দেন।জবাব দিতে নেমে
ফারুকীর তান্ডবে একসময় বাংলাদেশ টেস্ট খেলতে শুরু করেও মান রক্ষা হয়নি।শতরান পার
করতে পারেনি দল।৯৮ রানে ইনিংস শেষ করে ৬৩ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

** ইংল্যান্ড বনাম পাকিস্তান
ক’দিন আগেই সাত ম্যাচের সিরিজ খেলে বিশ্বকাপ মিশনে আসা এ দুই দল আজ আবার মুখোমুখি হয়েছিল।বাবর আজম ও রিজওয়ানকে বিশ্রামে রেখে একাদশ সাজায় পাকিস্তান। বোধ হয় বিষয়টি ইংলিশদের ভালো লাগেনি।তার প্রকাশ দেখায় তাঁরা সাইক্লোন ব্যাটিংয়ে।টস জয়ী ইংল্যান্ড
পাকিস্তানকে ব্যাট করতে পাঠালে ব্যাটারদের সম্মিলিত পারফর্মে ১৬০ রান করতে সমর্থ হয় পাকিস্তান।১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিন রানে প্রথম,৫৩ রানে তৃতীয় উইকেট হারিয়ে যেনো রেগে যান বেন স্টোকস,হ্যারি ব্রুক ও স্যাম কুরান।১৮ বলে ৩৬ রান করে স্টোকস আউট হলেও হ্যারি ব্রুক ২৪ বলে ৪৫ ও স্যাম কুরান১৪ বলে ৩৩ রান করে মাত্র ১৪.৪ ওভারে ১৬৩ রান করে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

** অস্ট্রেলিয়া বনাম ভারত
গ্যাবায় টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া।ওপেনার কেএল রাহুলের ৩৩ বলে ৫৭ ও সূর্য কুমার যাদবের ৩৩ বলে ৫০ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে সাত উইকেটে ১৮৬ রান করে ভারত।লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক ফিঞ্চের ৫৪ বলে ৭৬ ও মিচেল মার্শের ১৮ বলে ৩৫ রানের ইনিংসে জয়ের দিকেই এগুচ্ছিলো অস্ট্রেলিয়া।কিন্তু অসি মিডল ও টেল ব্যাটারদের অবিশ্বাস্য ব্যার্থতায় ১৮০ রানে অলআউট হয়ে ৬ রানে পরাজিত হয় অস্ট্রেলিয়া।শেষ ৭ অসি ব্যাটার মিলে মাত্র ২০ রান করেন।মোহাম্মদ শামি শেষ দিকে ১ ওভার বল করে ৪ রানে ৩ উইকেট নেন।

ওদিকে প্রথম পর্বের দ্বিতীয় খেলায় সিকান্দার রাজার রাজকীয় ব্যাটিংয়ে আগে ব্যাট করা জিম্বাবুয়ে সাত উইকেটে ১৭৪ রান করে।রাজা ৪৮ বলে ৮২ রানের ইনিংসে সমান ৫টি করে চার ও ছয় মারেন।জবাবে বিশ ওভারে নয় উইকেটে ১৪৩ রান করতে সমর্থ হয় আইরিশরা।৩১ রানের জয় দিয়ে
বিশ্বকাপ মিশন শুরু করলো জিম্বাবুয়ে।

ইমা

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...