ইউক্রেনের রাজধানী কিয়েভেসহ তিনটি অঞ্চলে সোমবার (১৭ অক্টোবর) ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো এলাকাটি বিস্ফোরণে কেঁপে উঠল। বিস্ফোরণে আবাসিক, অনাবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
উক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগাল বলেছেন, তিনটি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশের অনেক এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে।
ডেনিস শেমহাল বলেন, রাশিয়ার সন্ত্রাসীরা আবারও ইউক্রেনের তিনটি অঞ্চলে জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে। অঞ্চল তিনটি হলো—কিয়েভ, দিনিপ্রোপেট্রোভস্ক ও সুমি। এর মধ্যে কিয়েভে পাঁচবার হামলা চালানো হয়েছে। এসব হামলার ফলে শত শত বসতি বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কিয়েভে থাকা মার্কিন দূতাবাস এসব হামলার নিন্দা জানিয়ে তারা ইউক্রেনের জনগণের পাশে আছে বলে টুইট করেছে।

