সোমবার, ২২ জুন ২০২৬

পাকিস্তানে ‍উপনির্বাচনে একাই ৬ আসনে জিতলেন ইমরান খান

- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তানে অনুষ্ঠিত উপনির্বাচনে একাই ৬ আসনে জিতলেন তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।

রবিবার (১৬ অক্টোবর) এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়টিতে জয়লাভ করেছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

সোমবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়, রবিবার পাকিস্তানে আটটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর সাতটিতে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়টিতে জয়ী হন ইমরান খান। বাকি দু’টি আসনে জয় পেয়েছে বর্তমান ক্ষমতাসীন জোটের সদস্য পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এছাড়া একই দিন অনুষ্ঠিত পাঞ্জাব প্রদেশের দু’টি আসনের উপনির্বাচনেও জয় পেয়েছে ইমরান খানের দল।

তবে উপনির্বাচনে ইমরান খান ছয়টি আসনে জিতলেও একটি রেখে বাকি গুলো থেকে পদত্যাগ করতে হবে এবং সেখানে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।

চলতি বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারিত হন ইমরান খান। এরপর থেকে আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তান জুড়ে সমাবেশ করেছেন ইমরান।

উল্লেখ্য, পাকিস্তানে সরকার পরিবর্তনের পর গত এপ্রিলে ইমরান খানের দলের ১৩১ জন সংসদ সদস্য পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে পদত্যাগ করেছিলেন। এতে করে ফাঁকা হওয়া সেসব আসনেই এখন পর্যায়ক্রমে নির্বাচন হচ্ছে।

তবে এসব নির্বাচনে ইমরান খান যদি ব্যাপক জয় পান, তাহলে সেটি তার সমর্থকদের নয়া জাগরণ সৃষ্টি করবে।

ইউডি

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...