সোমবার, ২২ জুন ২০২৬

ইরানের এভিন কারাগারে আগুন ও সহিংসতায় মৃত্যু বেড়ে ৮

- Advertisement -
Single page 1st Paragraph

ইরানের তেহরানের এভিন কারাগারে শনিবার গভীর রাতের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। আজ সোমবার ইরানের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

বিচার বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট মিজান অনলাইন বলেছে, এভিন কারাগারের অগ্নিকাণ্ডে আহত চার বন্দি হাসপাতালে মারা যাওয়ার পর, ‘আগুন এবং বন্দিদের মধ্যে সংঘর্ষে মোট নিহতের সংখ্যা আটজনে পৌঁছেছে। ‘

বন্দিদের আত্মীয়স্বজন এবং অধিকার সংস্থাগুলো অন্যান্য বন্দিদের জন্য গুরুতর ভয়ের কথা জানিয়েছে।কর্তৃপক্ষ এ ঘটনার সময় টিয়ার গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে তারা।

বিচার বিভাগ জানিয়েছে, মৃত আটজন বন্দিকে চুরি সম্পর্কিত অপরাধের জন্য কারাগারে বন্দী করা হয়েছিল। তবে কর্তৃপক্ষ মৃত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি। এ ঘটনায় আরো ৭০ বন্দিকে উদ্ধার করা হয়েছে এবং আরও ছয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল এবং উন্নতি হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এভিন কারাগারটি রাজনৈতিক বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য কুখ্যাত। অনেক রাজনৈতিক বন্দি, সাংবাদিক ও বিদেশি বন্দিদের ওই কারাগারে রাখা রয়েছে। সাম্প্রতিক বিক্ষোভের শত শত বিক্ষোভকারীও এভিনে রয়েছে।

স্থানীয় সময় শনিবার রাত থেকে এভিন কারাগারের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হয় । ভিডিওগুলোতে আগুনের শিখা এবং কারাগারের ভেতর থেকে ব্যাপক ধোঁয়া বের হতে দেখা গেছে। গুলি ও বিস্ফোরণের শব্দও শোনা যায়।

রবিবার একটি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের বন্দিদের মধ্যে মারামারি থেকে অগ্নিকাণ্ড ঘটেছে।

সূত্র : আল অ্যারাবিয়া, আলজাজিরা

ইউডি

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...