সোমবার, ২২ জুন ২০২৬

চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ায় পৌঁছানো কন্টেইনারে মিলল মরদেহ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ায় যাওয়া একটি কন্টেইনারের ভেতরে একজনের মরদেহ পাওয়া গেছে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। কন্টেইনার থেকে উদ্ধার করা মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ওয়ার্ল্ড অব বাজ বলেছে, চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরুর ৯ দিন পর ৬ অক্টোবর ওই কন্টেইনার মালয়েশিয়ার পেনাং বন্দরে পৌঁছায়। যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, তিনি কয়েকদিন ধরে কন্টেইনারে আটকা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে কন্টেইনার থেকে মরদেহ উদ্ধারকে অনেকেই মানবপাচারের ঘটনা বলেও মন্তব্য করেছেন।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। এদিকে মালয়েশিয়ায় পাঠানো কন্টেইনারে মরদেহ উদ্ধারের ঘটনা সম্পর্কে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত কিছু জানতে পারেনি বলে জানিয়েছে।

বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশের বন্দরে পাঠানো কন্টেইনার থেকে লোকজনকে উদ্ধারের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে পাঠানো বাংলাদেশের কন্টেইনার থেকে লোকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২০১৬ সালে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম বন্দরে বাংলাদেশি একটি খালি কন্টেইনার থেকে এক তরুণকে উদ্ধার করে পুলিশ। বিশাখাপত্তম বন্দর থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি ওই তরুণের নাম মোহাম্মদ রোহান হোসাইন (৩০)। ২০১৭ সালে চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুরগামী কন্টেইনার লোড করার সময় কেডিএস কন্টেইনার ডিপোর বাবুল ত্রিপুরা নামের এক কর্মীকে একটি কন্টেইনারের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ।

ইউডি

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...