বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মই পাচ্ছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মই (টার্নটেবল ল্যাডার) পাচ্ছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তর। এই মই দিয়ে ২৪ তলা ভবনেও অগ্নিনির্বাপণ করা যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, রোববার ঢাকায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে দুটি মই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আরো তিনটি মই আসবে। এর মধ্যে একটি চট্টগ্রাম দপ্তরকে দেয়া হবে।

জানা গেছে, জার্মানির তৈরি মইটি ৩৪ টন ওজনের ফোর স্ট্রোক ইঞ্জিন ডিজেল চালিত। চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তুরস্ক ও ইউরোপের বিভিন্ন দেশে ফায়ার সার্ভিস আগুন নেভাতে এই মই ব্যবহার করছে। ৩০০ লিটার জ্বালানি ধারণ ক্ষমতার এই মইয়ের টার্নিং রেডিয়াস ৪১ ফুট আর এভিয়েশন এঙ্গেল মাইনাস ১০ থেকে প্লাস ৭৫ ডিগ্রি। প্রতিটি মইয়ের সঙ্গে গাড়িতে ১ হাজার ৮০০ লিটার পানি, ২০০ লিটার ফোম রাখা যাবে। গাড়ির বাস্কেটে ৩ জন উঠে আগুন নেভানোর কাজ করতে পারবেন।

ইউডি

এই বিভাগের সব খবর

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত...

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এনসিপি নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে...

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া। সে জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

সর্বশেষ

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান...

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির...

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া।...

দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ’র সেরা দল হিসেবে...

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...