নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ ছাত্র ইমন হত্যা মামলার পলাতক আসামী মোঃ রাসেলুজ্জামান ওরফে ডংকু রাসেল (২৭)কে গ্রেফতার করেছে র্যাব ।
ঘটনার বিবরনে প্রকাশ র্যাব-১১ এর একটি টিম রবিবার( ১৬ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে সাতটায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাচঁপুর কলাপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর কলেজ ছাত্র ইমন (১৭) হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম পলাতক আসামী মোঃ রাসেলুজ্জামান ওরফে ডংকু রাসেলকে গ্রেফতার করে।সে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদর্শ নগরের মৃত আবুল বসরের পুত্র।
উল্লেখ্য , এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে কিশোর গ্যাং রাসেল গ্রুপ এর লিডার ডংকু রাসেল ও তার অন্যান্য সদস্যরা সহ দেশীয় অস্ত্র নিয়ে গত ২৭ জুলাই কলেজ ছাত্র ইমন-এর ওপর হামলা চালায়। এতে ইমনসহ তিনজন আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। এই পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।
উক্ত ঘটনায় ভিকটিম ইমনের বোন নাদিয়া আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় অন্যতম পলাতক আসামী মোঃ রাসেলুজ্জামান@ডংকু রাসেল কৌশলে আত্মগোপন করে।
এরই প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত অন্যতম পলাতক আসামী মোঃ রাসেলুজ্জামান ওরফে ডংকু রাসেল’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। উপরোক্ত মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-১১ এর অভিযান চলমান রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
ইমা

