শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

এল ক্লাসিকো জিতে লা লিগায় একক ভাবে শীর্ষে রিয়াল মাদ্রিদ

- Advertisement -
Single page 1st Paragraph

করিম বেনজেমা ছন্দে থাকলে কতোটা ভয়ংকর হয়ে উঠতে পারেন সেটি গেলো মৌসুমে পুরো ফুটবল বিশ্ব দেখেছে।ইনজুরির কারণে এবার মৌসুমের শুরু থেকে মাঠের বাইরে থাকতে হচ্ছিল তাঁকে।রিয়াল সমর্থক তো বটে ফুটবলপ্রেমীদের জন্য সুখবর,বেনজেমা পুরো ফিট এখন।আজ লা লিগায় এল ক্লাসিকোতে দূর্দান্ত খেলে জানান দিলেন তিনি ছন্দেই আছেন।

ইউরোপীয় লীগগুলো আজ সুপার সানডে পাড়ি দিচ্ছে।দিনটি সমর্থকদের জন্য রাঙিয়ে দিলেন করিম বেনজেমা।
নিজেদের মাঠে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ১২ মিনিটে নিজে গোল করে, ৩৫ মিনিটে ভালভার্দেকে দিয়ে গোল করিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে ৩-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদকে একক ভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে তুলে দিলেন।
পুরো ম্যাচেই রিয়ালের প্রাধান্য ছিলো বেশি। ২-০ তে পিছিয়ে থাকা বার্সাকে ৮৩ মিনিটে এক গোল করে ফার্নান্দো তরেস ম্যাচে ফেরার একটি সম্ভাবনা  তৈরী করে দিলেও গোল পরিশোধ তো করতে পারেইনি উল্টো যোগ করা সময়ের প্রথম মিনিটে
পেনাল্টি থেকে রদ্রিগোর গোল হজম করে ৩-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বার্সেলোনা।এই জয়ের ফলে ২৫ পয়েন্ট নিয়ে একক ভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ।
গতকাল ও আজ লা লিগার অন্য খেলার ফলাফল
জানিয়ে দিচ্ছি।
মায়োর্কা ০– সেভিয়া ১
রায়ো ভালোদোলিদ ০– গেতাফে ০
জিরোনা ১– কাদিজ ১
ভ্যালেন্সিয়া ২– এলচে ২
এথলেটিক ক্লাব ০– এথলেটিকো মাদ্রিদ ১
সেল্টাভিগো ১– রিয়াল সোসিয়েদাদ ২

ইংলিশ প্রিমিয়ার লিগঃ-
আজ লিডস ইউনাইটেডকে ১–০ গোলে হারিয়ে আর্সেনাল শীর্ষস্থান আরও এক সপ্তাহের জন্য নিশ্চিত করেছে।আ্যস্টন ভিলার মাঠ থেকে ২–০ গোলের দারুণ জয় নিয়ে ফিরেছে চেলসি।গতকাল
এভারটনকে ২–০ গোলে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে টটেনহ্যাম।দারুণ ফর্মে থাকা হ্যারি কেইন
গতকালও একটি গোল পেয়েছেন।প্রিমিয়ার লিগে
গতকাল ও আজ অনুষ্ঠিত অন্যান্য খেলার ফলাফল দেওয়া হলো।বিগম্যাচে মো সালাহর একমাত্র গোলে ম্যানসিটিকে হারিয়েছে লিভারপুল।
ব্রেন্টফোর্ড ২– ব্রাইটন ০
লেস্টার ০— ক্রিস্টাল প্যালেস ০
উলভস ১— নটিংহ্যাম ফরেস্ট ০
ফুলহ্যাম ২– বোর্নমাউথ ২
সাউদাম্পটন ১— ওয়েস্টহ্যাম ১
ম্যানইউ ০– নিউক্যাসেল ০

সিরি ‘এ’ঃ-
গতকাল একমাত্র গোলে তুরিনোকে হারিয়েছে জুভেন্টাস।অন্যান্য খেলার ফলাফল দেওয়া হলো।
এম্পোলি ১– মোনজা ০
আটালান্টা ২– সুসালো ১
ইন্টার মিলান ২—- সেলেটার ০
ল্যাজিও ০— উদিনেস ০
স্পেজিয়া ২— ক্রেমোনস ২

বুন্দেসলীগাঃ-
চার লীগের মধ্যে সবচেয়ে বেশি গোল দেখেছে বুন্দেসলীগায়।
শালকে ০— হফেনহেইম ৩
স্টুটগার্ট ৪— বোচাম ১
ফ্রাঙ্কফুট ৫— লেভারকুসেন ১
উলফসবার্গ ২— মনশেনব্লাখড ২
ওয়ার্ডার ব্রেমেন ০— মেইন্জ ২
লাইপজিগ ৩— হার্থা বার্লিন ২
কোলন ৩— অসবুর্গ ২

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...