শনিবার, ৭ নভেম্বর ২০২৬

আমি রাজনীতি থেকে কিছু নিতে আসি নি, দিতে এসেছি:ফজলে করিম চৌধুরী এমপি

- Advertisement -
Single page 1st Paragraph

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, আমি রাজনীতি থেকে কিছু নিতে আসি নি, দিতে এসেছি। মানুষের কল্যাণে আমি রাজনীতি করেছি, বাকী জীবনেও কাজ করে যেতে চাই।
রবিবার(১৬অক্টোবর) দুপুর তিনটায়, এ.কে.এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষক লীগ রাউজান উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
সম্মেলনে উদ্বোধক ছিলেন উত্তর জেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি আলহাজ্ব আকবর আলী চৌধুরী, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারন সম্পাদক অধ্যক্ষ কপিল উদ্দিন চৌধুরী। রাউজান উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের পরিচালনায় বক্তব্য রাখেন আলহাজ্ব মো. জসিম উদ্দিন, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমদ চৌধুরী, লায়ন এম. সরোয়াদী সিকদার, লায়ন সাহাবুদ্দিন আরিফ, জসিম উদ্দিন চৌধুরী, সুমন দে।
উপজেলা কৃষক লীগের সম্মেলনে উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে কাউন্সিলর আলমগীর আলীকে সভাপতি ও জিয়াউল হক চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
এছাড়া পৌরসভা কৃষক লীগের সম্মেলনে আলী আজগর চৌধুরীকে সভাপতি ও তছলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয় ।

ইমা

এই বিভাগের সব খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

সর্বশেষ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...