শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

‍যুক্তরাষ্ট্র গেছেন একঝাঁক ঢালিউড তারকা

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের একঝাঁক তারকা শিল্পীরা একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করতে যুক্তরাষ্ট্রে গেছেন। নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা অ্যামাজুরা হলে অনুষ্ঠিতব্য ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এ্যাওয়ার্ডে অংশ নিতেই ঢাকার তারকারা যুক্তরাষ্ট্রে গেছেন।
এর মধ্যে রয়েছেন চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিণ, চিত্রনায়ক ইমন অভিনেতা পলাশ, ফারিয়া শাহরীন ও শাহনাজ খুশির মত অভিনেতা-অভিনেত্রীরা। তারা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন । যাওয়ার কথা ছিলো শাকিব খান ও পূজা চেরিরও। কিন্তু নানা কারণ দেখিয়ে তারা যাননি বলে জানা গেছে।

গত ২০ বছরে ধরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে আসছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের জামাইকা অ্যামাজুরা হলে বসছে এবারের আসর।

সেখানে পৌঁছানোর পর তারকাদের নিয়ে রেডকার্পেট নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢালিউড তারকা মেহজাবীন, তিশা, ফারিণ, ফারিয়া শাহরীনদের বর্ণিল রূপসজ্জায় কার্পেটে হাঁটতে দেখা গেছে। অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখা গেছেন চঞ্চল, খুশি ও ইমনদেরও।

প্রতিবারের মতো এবারও ঢালিউড ফিল্ম ও মিউজিক অ্যাওয়ার্ডসে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের পুরস্কার দেয়া হবে। সেই সঙ্গে থাকবে শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। অভিনেতা-অভিনেত্রীরা গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নৃত্য পরিবেশন করবেন।

আয়োজনে এবারেই প্রথম বাংলাদেশিদের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি।

অনুষ্ঠানটি আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে শো টাইম মিউজিক।

প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী আলমগীর আলম খান বলেন, দর্শকের কথা বিবেচনা করে এবারের ঢালিউড অ্যাওয়ার্ডস জ্যামাইকার আমাজুরা হলের সুবিশাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ও বহির্বিশ্ব মিলিয়ে প্রায় ৩০ জন তারকা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

ইউডি

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...