বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চবির নিষিদ্ধ ঝর্ণায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিষিদ্ধ ঝর্ণায় গোসল করতে নেমে রাকিবুল রশিদ জিসান নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর রেলওয়ে পাবলিক হাইস্কুলের শিক্ষার্থী।

রবিবার (১৬ অক্টোবর) দুপুর ১টায় তার লাশ উদ্ধার করে হাটহাজারী ফায়ার সার্ভিস।

এই ব্যাপারে চবি মেডিকেল সেন্টারের চিফ ডা. আবু তৈয়ব বলেন, উদ্ধার শিক্ষার্থীকে মেডিকেলে আনার আগেই মৃত্যু হয়েছে। পরে তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম জানান, ঝর্ণাটি ঝুঁকিপূর্ণ। এর আগেও এখানে কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রবেশ পথে সাবধানতামূলক সাইনবোর্ডও লাগানো আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত এখানে যায় না। এরা বাইরের শিক্ষার্থী। লাশ নিতে পরিবারকে খবর দেওয়া হয়েছে।

জানা গেছে, দুপুরে রেলওয়ে পাবলিক হাইস্কুলের ৭ জন এসএসসি পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে বেড়াতে যান। এক পর্যায়ে তারা ঝর্ণায় গোসলে নামলে পৌনে ১২টার দিকে জিসান ডুবে যায়। এ সময় তারা হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১২ অক্টোবর চবির কলা ও মানববিদ্যা অনুষদ (পুরনো) সংলগ্ন ঝর্ণায় বেড়াতে গিয়ে উপর থেকে পড়ে দুই শিক্ষার্থী প্রাণ হারান। এর আগে থেকেই সেখানে যাতায়াত নিষিদ্ধ করা হলেও ১৪ অক্টোবর নতুন করে নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইউডি

এই বিভাগের সব খবর

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত...

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এনসিপি নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে...

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া। সে জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

সর্বশেষ

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান...

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির...

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া।...

দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ’র সেরা দল হিসেবে...

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...