সোমবার, ২৯ জুন ২০২৬

নাইটগার্ড থেকে ‘ইয়াবা সম্রাট’, পতেঙ্গা সৈকতে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

আব্দুল মালেক পতেঙ্গা সৈকতে ৮ বছরেরও বেশি সময় ধরে নাইটগার্ডের কাজ করছেন। তবে রাতের সৈকত পাহার দেয়া তার লোক দেখানো কাজ। তিনি নাইট গার্ডের আড়ালে সৈকত এলাকায় গড়ে তুলেছেন ইয়াবা সাম্রাজ্য। তার সংকেত পেলেই পতেঙ্গা সৈকতে ইয়াবা কারবারিরা লোড-আনলোড করেন ইয়াবার চালান।

চট্টগ্রামের পতেঙ্গায় গভীর সমুদ্র ও সৈকতে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতারের ঘটনায়  এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এই সময় একটি স্পিড বোট ও একটি লাইফ বোট জব্দ করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

গ্রেপ্তাররা হলো- পতেঙ্গা থানার মো. ছালেহ আহম্মদের ছেলে মো. নিজাম উদ্দিন (৩০), আনোয়ারা থানার গহিরার মৃত আবদুল মোতালেবের ছেলে মো. আব্দুল মালেক (৫২), একই এলাকার আব্দুল মালেকের ছেলে মো. হাসান মিয়া (২১), পতেঙ্গা থানার বিমানবন্দর এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে ওমা. ওমর ফারুক (৪০), আনোয়ারা গহিরার মো. নুর নবীর ছেলে মো. ইমরান হোসেন (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, আমাদের কাছে খবর আসে কিছু মাদক ব্যবসায়ী ইয়াবার একটি বড় চালান নিয়ে স্পিড বোটযোগে সাগরপথে পতেঙ্গা সি-বিচের দিকে আসছে। চালানটির কিছু অংশ সৈকতের কিছুটা দূরে একটি লাইফ বোটে দেওয়া হবে। এরপর স্পিডবোট ও লাইফ বোটটি পতেঙ্গা সি-বিচ মেইন পয়েন্ট ঘাট হয়ে অন্যত্র যাবে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে সি-বিচের মেইন পয়েন্ট ঘাট থেকে একটি লাইফ বোট ও একটি স্পিডবোট পালানোর সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে এসব বোট থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, পতেঙ্গা সমুদ্র সৈকতের নাইটগার্ড আব্দুল মালেক দীর্ঘদিন ধরে মাদকের কাজের সঙ্গে জড়িত। তার ইশারায় স্পিডবোট ইয়াবা নিয়ে সমুদ্র সৈকতে আসে। পরে ইয়াবাগুলো তিনি বিক্রি করে। আর গ্রেপ্তার নিজাম উদ্দিন মূলত স্পিডবোটের চালক। তিনি দীর্ঘদিন ধরে স্পিডবোটের চালক হিসেবে কাজ করছিলেন। ইদানিং তিনি গার্মেন্টসে চাকরি নেয় এবং ছুটির দিনে অবৈধ মাদক আনার ক্যারিয়ার হিসেবে কাজ করে। এছাড়া হাসান মিয়া বেশিরভাগ সময় টেকনাফে থাকে। ইয়াবার চালান আনার জন্য টেকনাফ থেকে সে সবকিছু গুছিয়ে দেয়। মূলত এই কাজে প্রতিবন্ধী বিধায় তাকে কেউ সন্দেহ করে না। এভাবেই তারা পরস্পরের যোগসাজশে ইয়াবার বড় চালানগুলো টেকনাফ থেকে সাগরপথে মহেশখালী-কুতুবদিয়া হয়ে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে আসে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...