সোমবার, ২৯ জুন ২০২৬

রাউজানে বিল্ডিংয়ের ভিতরে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটিতে তড়িতাহত তরুণের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৪ দিন পর না ফেরার দেশে পাড়ি দিলেম চট্টগ্রামের রাউজানে একটি বিল্ডিংয়ের ছাদে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটিতে তড়িতাহত তরুণ শান্ত দত্ত(২১)। ১৬ অক্টোবর (রবিবার) ভোর ৫টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ দেওয়ানপুর গ্রামের কাঞ্চন দত্তের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য বাসু ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১২ তারিখ তড়িতাহত হওয়ার পর হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে গত শনিবার বিকাল ৫টার দিকে তাকে ঢাকা শেখা হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ (রবিবার) ভোর ৫ তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ নিয়ে আসা হবে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর (বুধবার) বেলা আড়াইটায় রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে চুয়েট বঙ্গবন্ধু হলের বিপরীতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সংলগ্ন দক্ষিণে একটি দ্বিতীয় বিশিষ্ট ভবনের ছাদে কাজ করার সময় ছাদের তিন ফুট উপর দিয়ে প্রবাহিত হওয়া তেত্রিশ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইন স্পৃষ্ট হয়ে পুড়ে যান তরুণ শ্রমিক শান্ত।

জানা গেছে বিল্ডিংটির মালিক রাঙ্গুনিয়া উপজেলা বেতাগী ইউনিয়ন নিবাসী আব্দুল হক। তিনি একজন প্রবাসী।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...