হৃদরোগে আক্রান্ত বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ছেলে মো. ইসহাক (৩৫)। হাসপাতালে বসে বাবার সাথে তোলা সেলফি ফেসবুক আপলোড দিয়ে বাবার সুস্থতার জন্য দোয়া চাওয়ার তিন ঘন্টা পর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পুত্র।
বুধবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের বৈজ্জাখালী গেইট এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসহাক পাশ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোন্দকার পাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়ামুখী একটি দ্রুতঘামী সিএনজি চালিত অটোরিকশা বৈজ্জাখালী গেইট সম্মুখে পৌঁছালে একটি কুকুরের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই সময় মারাত্মক আহত অবস্থায় প্রথমে পথেরহাট পাইওনিয়ার হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পূর্বে স্থানীয় আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। আমরা দুর্ঘটনার স্থান থেকে গাড়িটি উদ্ধার করে নিয়ে আসি। খবর পেয়েছি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আহত ব্যক্তির মৃত্যু ঘটে।
বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম বলেন, মো. ইসহাকের বাবা মতিউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে এলাকা হতে চাঁদা তোলে বুধবার বিকালে বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার ভাইকে বাবার দেখাশুনার জন্য রেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটায় তার মৃত্যু হয়। যাকে বলা হয় ‘মরার উপর খাঁড়ার ঘা’। নিহত ইসহাকের ১২ ও ৩ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।
ইমা

