রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বিমানবন্দরে র‌্যাপিড টেস্টের মেশির বসানোর দাবিতে প্রবাসীদের আল্টিমেটাম

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের তিনটি বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর টেস্ট ক্যাম্প বসানোর দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে দেশে আটকে পড়া আরব-আমীরাত প্রবাসী বাংলাদেশীরা। তারা দ্রুত আরব আমিরাত গামী যাত্রীদের জন্য শাহ আমানত, শাহজালাল এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে র‌্যাপিড টেস্টের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। অন্যথায় ঢাকায় আমরণ অনশন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আমিরাতগামী যাত্রীদের জন্য তিনটি বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর টেস্ট ক্যাম্প বসানোর দাবিতে আয়োজিত মানববন্ধনে তারা এ কথা বলেন।
সংযুক্ত আরব আমিরাতের ‘আমার দেশ আমার মাটি’ নামক একটি সামাজিক ও কমিউনিটি সংগঠনের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, গত ১২ মে থেকে করোনা আগ্রাসনের কারণে বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাত ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। এ অবস্থায় ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উপলক্ষে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ছুটি এবং বেড়াতে এসে আটকা পড়ে। এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ কমে আসায় ওইসব দেশের সঙ্গে ফ্লাইট যোগাযোগ পুনঃস্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে করোনা সংক্রমণ কমে আসায় ৩০ আগস্ট থেকে বাংলাদেশের জন্য সব প্রতিবন্ধকতা উঠিয়ে দেয় সংযুক্ত আরব আমিরাত। বর্তমানে কোনো প্রতিবন্ধকতা না থাকার পরও আমরা আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা আমিরাত যেতে পারছি না। এর একমাত্র কারণ হচ্ছে আমিরাতের দেওয়া শর্ত অনুযায়ী বাংলাদেশের বিমান বন্দরগুলোতে র‌্যাপিড পিসিআর টেস্টের কোনো ব্যবস্থা নেই। ফলে ৫০ হাজারের উপর প্রবাসী তাদের কোটি কোটি টাকার ব্যবসা-বাণিজ্য ও চাকরিস্থলে যেতে পারছে না।
বক্তারা আরও বলেন, প্রবাসীদের বিশাল অংশ দেশে আটকে পড়ায় ২৮ শতাংশ রেমিট্যান্স প্রবাহ কমে এসেছে। অথচ রেমিট্যান্সের ওপর অনেকটা নির্ভর বাংলাদেশের অর্থনীতি। বক্তারা অবিলম্বে বাংলাদেশের ৩টি বিমানবন্দরে র‌্যাপিড টেস্ট মেশিন বসানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। প্রবাসীদের জীবন রক্ষার্থে প্রধানমন্ত্রী বিষয়টিকে গুরুত্ব নিয়ে দেখবেন বলে তারা আশা প্রকাশ করেন। আগামী তিনদিনের মধ্যে এ বিষয়ে কোনো ফলপ্রসূ সমাধান না এলে তারা আমরণ অনশনের মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও উল্লেখ করেন।
‘আমার দেশ আমার মাটি’ সংগঠনের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী আল সাদিব। উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক ইয়াছিন চৌধরী, যুগ্ন-আহব্বয়ক মো. মুছা, সদস্য সচীব নেওয়াজ কবির, প্রকৌশলী াসে এম মহিউদ্দিন বেলার রনি, রেজাউল করিম, মোজাম্মেল হক, মো. হেলাল, শাহীদা হামজা, রাসেল, রুবেল, সুমন, ফুজেইরা মো. ফরিদুল আলম, বাংলাদেশ কমিউনিটির নেতা মো. বেলাল হোসেন, মো. ফয়সাল, মো. আবদুল্লাহ আল মামুন, মো. নজরুল, মো. দিদার, গিয়াস উদ্দিন সিকদার, কাজী সালাউদ্দিন, মো. জাবেদুল ইসলাম, মো. মোস্তফা, মো. মনির, মো. শওকত, মিঠুন কান্তি দত্ত, তপন নাগ, গৌতম দাশ, মো. আজিজ, মো. ফারুক প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫–২০২৬ মেয়াদের পঞ্চম গভর্নিং বডির সভা গতকাল নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। সভায়...

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

এ পর্যন্ত ৮৭টি হজ ফ্লাইটের মাধ্যমে ৩৪ হাজার ৯৪১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল...

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা হত্যার দ্রুত বিচার চান তার পরিবার

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে গিয়ে নিহত মাদারীপুরের মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ড-এর দ্রুত বিচার চান তার পরিবার ও এলাকাবাসী । সরেজমিনে বৃষ্টির গ্রামের বাড়িতে গিয়ে...

সর্বশেষ

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫–২০২৬ মেয়াদের পঞ্চম গভর্নিং বডির সভা...

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

এ পর্যন্ত ৮৭টি হজ ফ্লাইটের মাধ্যমে ৩৪ হাজার ৯৪১...

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা হত্যার দ্রুত বিচার চান তার পরিবার

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে গিয়ে নিহত মাদারীপুরের মেধাবী শিক্ষার্থী নাহিদা...

এক অসহায় পরিবারের ৪৫ বছরের ভোগদখলীয় জমি জবর দখলে নিতে হামলা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় এক...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবকের মরদেহ নিয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক ২ ঘন্টা অবরোধ

চট্টগ্রামের রাউজানে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূর্বৃত্তের...

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল : কর্মকর্তা

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী...