শুক্রবার, ১৯ জুন ২০২৬

চট্টগ্রাম সমিতি-কাতারের মা ও শিশু হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

- Advertisement -
Single page 1st Paragraph

করোনাকালীন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী চট্টগ্রাম সমিতি-কাতারের উদ্যোগে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর, বুধবার, বিকেল ৫টায় হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অনাড়ম্বর আয়োজনে বক্তারা বলেছেন, কাতারে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতি-কাতার। বাঙালিদের সুখে-দুঃখে নিরন্তর কাজ করছে সংগঠনটি। শুধু তাই নয়-দেশের নানা সামাজিক কর্মকান্ডেও এ সংগঠনের অংশগ্রহণ প্রশংসাযোগ্য।
চট্টগ্রাম সমিতি-কাতারের উপদেষ্টা ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে আন্তর্জাতিক কমিটির মহাসচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মফিজুর রহমান। হাসপাতালের পক্ষে অনুদান গ্রহণ করেন এবং সূচনা বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ট্রেজারার মো. রেজাউল করিম আজাদ, ডোনার সদস্য ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কুতুব উদ্দিন, খায়েজ আহমেদ ভূইয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (ফিন্যান্স) মো. মনজুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম সমিতি-কাতারের সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ আলম, কার্যকরী সদস্য মো. শওকত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি-কাতারের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, বর্তমান সভাপতি মো. ইউসুফ এবং সাধারণ সম্পাদক মো. আবদুল জলিল ভার্চুয়ালি অংশগ্রহণ করেন এবং বলেন, এ সামান্য অনুদান গ্রহণ করে মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ চট্টগ্রাম সমিতি-কাতারকে ধন্য করেছেন। আগামীতেও সংগঠনের উদ্যোগে এ কর্মধারা অব্যাহত রাখতে সবার দোয়া কামনা করেছেন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি জননেতা মফিজুর রহমান বলেন, মা ও শিশু হাসপাতালের সাথে জড়িতরা পরিবারকে সময় দেয়া থেকে বঞ্চিত করে মানুষের সেবায় নিজেদের বিলিয়ে দিয়েছেন। তাঁদের এ ত্যাগের ফলে জীবদ্দশায় যেমন সর্বস্তরে সম্মানিত হচ্ছেন মৃত্যুও পরও যথাযথ সম্মানিত হবেন।
সভাপতির বক্তব্যে শওকত বাঙালি বলেন, কাতারে বাঙালি কমিউনিটিতে চট্টগ্রাম সমিতি-কাতার একটি সমীহ জাগানো ও আস্থার সংগঠন। এই সংগঠনের সাথে জড়িতরা সজ্জন এবং কাতারে সর্বজন শ্রদ্ধেয় ও সম্মানীয় ব্যক্তি। এই সংগঠনের মাধ্যমে নেতৃবৃন্দ কাতারে প্রতিনিয়ত বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছেন।
সূচনা বক্তব্যে হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চট্টগ্রাম সমিতি-কাতার ও লেখক-সাংবাদিক শওকত বাঙালিকে কৃতজ্ঞতা জানান এবং সমাজের সর্বস্তরের মানুষকে মা ও শিশু হাসপাতালের প্রতি সদয় হওয়ার অনুরোধ জানিয়ে সহযোগিতা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, পুরো আয়োজনটি সার্বিক সমন্বয় করেছে সমাজ, সংস্কৃতি, উন্নয়ন, মানবাধিকার, মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তার জবাবদিহিমূলক সংগঠন ‘আমরা করবো জয়’।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...