বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লামা রাবার ইন্ডাস্ট্রিজের সংবাদ সম্মেলন

বৈদেশিক মুদ্রার সাশ্রয়ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনিয়োগ করা হয়েছে

- Advertisement -
Single page 1st Paragraph

লীজ প্রাপ্ত জমিতে অবৈধ অনুপ্রবেশকারী, অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক জোর পূর্বক স্থাপনা নির্মাণ, লেবার ও টেপার শেড ভাংচুর, ১২ হাজারের বেশী রাবার গাছ কেটে ফেলা, কর্মকর্তা-কর্মচারীদের প্রাণ নাশের হুমকি এবং মিথ্যা অভিযোগ তুলে মামলা আদালতে মামলা রুজুর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মঙ্গলবার বিকেলে লামা প্রেসক্লাবের তৃতীয় তলাস্থ হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, বাণিজ্যিক রাবার চাষের জন্য সরকারের কাছ থেকে প্রতিজন ২৫ একর করে ৬৪ জন বিনিয়োগকারীর মোট ১৬০০ একর পাহাড়ি ভূমিকে একটি কোম্পানির আওতায় নিয়ে রাবার চাষ শুরু করে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২০১৩ সালে দু’টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবার লীজের ভূমিতে ঘর বেঁধে থাকা শুরু করলে মানবিক কারণে তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেয়া হয়নি। এরপর গত কয়েক বছরে একে একে ৩৬টি পরিবার সেখানে জোর জবরদস্তি করে বসবাস করছে। তিনি অভিযোগ করে বলেন, কয়েকটি কথিত এনজিও সরলপ্রাণ ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের উস্কানি দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে প্রেস কনফারেন্স করাচ্ছে। আমাদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করাচ্ছে। আমরা তো এখানে কারোর সাথে দ্বন্ধ করতে আসিনি। প্রচলিত আইনী বিধানে জমি লীজ নিয়ে পরিবেশ রক্ষা সহ আর্ন্তজাতিক পণ্য হিসেবে স্বীকৃত রাবার চাষ ও উৎপাদন করে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনিয়োগ করতে এসেছি। কিন্তু একটি তৃতীয় পক্ষ ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের উস্কানী দিয়ে আমাদের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলা, ঝিরির পানিতে বিষ প্রয়োগ, বৌদ্ধ মন্দির ভাংচুরের মত মিথ্যা অভিযোগ তুলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে চলেছে। শুধু তাই নয়, এ পর্যন্ত আর্থিকভাবে ৪ কোিিট ২৭ লক্ষ ৪২ হাজার টাকার ক্ষতিসাধনও করেছে।

সম্মেলনে জানানো হয়, বিষয়টি মীমাংসার জন্য জেলা প্রশাসকের উদ্যোগে ডাকা ত্রিপক্ষীয় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নিজেও সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু বিরুদ্ধাচরণকারীরা তাতে সম্মত হয়নি। তাই সন্ত্রাসী বাহিনী কর্তৃক স্থাপিত সকল ধরণের স্থাপনা সমূহ অপসারণ, মিথ্যা অভিযোগ তুলে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও লামা রাবরের জায়গা লামা রাবারকে বুঝিয়ে দেওয়ার জন্য জোর দাবী তুলেন কোম্পানীর চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কোম্পানীর এম.ডি জহিরুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. কামাল উদ্দিন, ডিরেক্টর শাহ করিমুল হক ও ইফতেখার আলম, ম্যানেজার মো. আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইমা

 

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...