রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইসলামাবাদের আনচারির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা: তদন্তে পিবিআই

- Advertisement -
Single page 1st Paragraph

আমাকে ইসলামাবাদের নূর মোহাম্মদ আনচারি বিয়ের প্রলোভন দেখিয়ে সী বীচে বেড়াতে নিয়ে যায়। পরবর্তীতে রাত আনুমানিক ৮টার দিকে হোটেল সমুদ্র কান্তার ১০৫নং কক্ষে নিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
কক্সবাজার ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আউলিয়াবাদ এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে নূর মোহাম্মদ আনচারি (৩৮)এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে কুতুবদিয়া এলাকার আব্দুল মালেকের কন্যা জুলেখা বেগম (২৪) নামের এক নারী। মামলায় আনচারির সাথে আসামী করা হয়েছে চৌফলদণ্ডী খোনকারখিল এলাকার মৃত অঝু খাঁর ছেলে নূরুল আবছার (২৭) নামের অপর এক ব্যক্তিকে।
মামলার হলফনামা সূত্রে জানা যায়, গত ২৭/০৮/২১ইং রাত আনুমানিক ৮টার দিকে কক্সবাজার হোটেল মোটেল জোনের সমুদ্র কান্তার নামের এক হোটেলের ১০৫নং কক্ষে প্রথমে নূর মোহাম্মদ আনচারি ও তার সহযোগী নূরুল আবছার পালাক্রমে রাতভর ধর্ষণ করে পরদিন সকাল আনুমানিক নয়টার দিকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে হাসপাতালে ভর্তি হয়ে যথাযথ চিকিৎসা শেষে ৩১/০৮/২০২১ইং তারিখ সকাল ১০টায় কক্সবাজার জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ১এ বাদিনী স্ব শরীরে হাজির হয়ে মামলাটি দায়ের করে।
বিজ্ঞ আদালত মামলা (মামলা নং ২১৬/২১) আমলে নিয়ে পিবিআইকে আগামী ১২/১০/২০২১ইং তারিখ তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আদেশ দেন।
মামলায় বাদিনীসহ ৫জনকে স্বাক্ষী করা হয়েছে। যথাক্রমে (১) বাদিনী, (২) হোটেল ম্যানেজার নজিরুল ইসলাম, (৩) খরুলিয়া চরপাড়ার মোহাম্মদ আলীর ছেলে বাবুল, (৪) কলাতলীর ছৈয়দ আকবরের ছেলে আইয়ুব ও (৫) নুনিয়া ছড়ার ভুলু মিয়ার মেয়ে জোছনা আক্তার।

এই বিভাগের সব খবর

মাইজভান্ডারি একাডেমির আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি মাইজভাণ্ডাররি একাডেমির আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব'র জুলাই-বিপ্লব স্মৃতি হলে "পরিবর্তনশীল বিশ্বে ধর্মসাম্যের প্র‍য়োজনীয়তা...

রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠিত

রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান টাউন হল চত্বরের রঙ্গপুর সাহিত্য পরিষদ মিলনায়তন গত শুক্রবার প্রবীণ শিক্ষক মাহবুবুর রহমান প্রামাণিক...

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৬ এপ্রিল উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদিঘীর পাড় রফিক সিকদারের বাড়িতে...

সর্বশেষ

মাইজভান্ডারি একাডেমির আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি মাইজভাণ্ডাররি একাডেমির আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠিত

রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক...

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

বি.এন.পি নেতা মোস্তফা আলম মাসুমের পিতা সৈয়দ মোহাম্মদ বদিউল আলমের ইন্তেকাল

আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান,হাটাহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক...

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫–২০২৬ মেয়াদের পঞ্চম গভর্নিং বডির সভা...

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

এ পর্যন্ত ৮৭টি হজ ফ্লাইটের মাধ্যমে ৩৪ হাজার ৯৪১...