সোমবার, ২৯ জুন ২০২৬

স্ত্রী হত্যা চেষ্টা মামলায় স্বামীর ২০ বছর কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

 নগরের বাকলিয়া বউবাজার রাজামিয়া কলোনিতে নিলুফা বেগম নামে এক গৃহবধূকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় তাঁর স্বামী খুরশিদ প্রকাশ খুইশ্যা সোবহান পাগলাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এ রায় দেন। এ সময় আদালতে আসামি অনুপস্থিত ছিলেন। কারাদণ্ডপ্রাপ্ত খুরশিদ প্রকাশ খুইশ্যা সোবহান পাগলা, কুমিল্লা জেলার মুরাদনগর থানার মুছাগরা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। মামলার নথি সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ৬ মার্চ নগরের বাকলিয়া বউবাজার রাজামিয়া কলোনিতে নিলুফা বেগমকে গুলি করে তার স্বামী খুরশিদ। এ ঘটনায় নিলুফা বেগমের মা নূর জাহান বাদী হয়ে খুরশিদ প্রকাশ খুশ্যা সোবহান পাগলাকে আসামি করে নগরের চান্দঁগাও থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ১৯৯৯ সালের ২০ সেপ্টেম্বর আদালতে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়।

আদালত ফাইল রিপোর্ট গ্রহণ না করে পুনরায় তদন্তের নির্দেশ দেন। ২০০৭ সালের ৫ ডিসেম্বর খুরশিদ প্রকাশ খুশ্যা সোবহান পাগলাকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালতে ২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, স্ত্রীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় স্বামী খুরশিদ প্রকাশ খুইশ্যা সোবহান পাগলাকে ৩২৬ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০৭ ধারায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুইটি কারাদণ্ড একসঙ্গে চলবে, যার কারণে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...