সোমবার, ২ নভেম্বর ২০২৬

মাসা আমিনির পরিবারকে হত্যার হুমকি

- Advertisement -
Single page 1st Paragraph

তিন সপ্তাহ আগে ইরানে পুলিশি হেফাজতে তরুণী মাসা আমিনির মৃত্যুতে উত্তাল অবস্থার ভেতরেই তার মৃত্যুর প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সরকার। এতে বলা হয়, মাসার মৃত্যু অসুস্থতার কারণে হয়েছে কিন্তু তা মানতে নারাজ তরুণীটির পরিবার। এখন তাদের নাকি হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন মাসার চাচাতো ভাই এরফান মোর্তেজাই।

তিনি জানান, মাসার পরিবার ও তাদের বিক্ষোভে অংশ না নিতেও জোর করা হচ্ছে। কে বা কারা চাপ প্রয়োগ করছে, সে কথা মুখে উচ্চারণ না করলেও দীর্ঘ আলোচনায় এরফান বুঝিয়ে দিয়েছেন নেপথ্যের ঘটনা।

এরফান নির্বাসিত ইরানী কুর্দি বিরোধী দল কোমলার একজন পেশমার্গ যোদ্ধা। সংগঠনটি ইরাকে অবস্থিত। তিনি ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটাতে চাওয়াদের মধ্যে একজন।

মাসার মৃত্যুর পর ইরানজুড়ে যা ঘটছে তার জন্য বহিরাগতদের প্রভাবের কথা বলেছে ইরান। দু’টি দেশের নাম উল্লেখ করলেও দেশটির সরকার এ ধরনের সংগঠনকেও সন্দেহের বাইরে রাখছে না।

পরিবারের বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে এরফান মোর্তেজাই বলেন, “আমাদের পরিবার ইসলামিক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের কাছ থেকে প্রচুর চাপের মধ্যে রয়েছে। যে কারণে আমরা ইরানের বাইরে মানবাধিকার সংস্থা বা চ্যানেলের সঙ্গে কথা বলি না। বাইরের বিশ্বের কাউকে মাসার মৃত্যু সম্পর্কে বলতে পারছি না। আমরা মৃত্যুর হুমকি পাচ্ছি। আমাদের বিক্ষোভে না জড়াতে সতর্ক করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে ইরানের জনগণ বহু বছর ধরে শাসনের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ করছে কিন্তু এবার জনগণ বিপ্লবী হয়ে উঠেছে। নারী, শ্রমিক, শিক্ষক, ক্রীড়াবিদ, শিল্পী, রাস্তায় নেমে তাদের ভিন্নমতের কণ্ঠস্বরকে মাসার পরিবারের সঙ্গে মিলিয়ে নিয়েছে। আমার মতে, এ বিক্ষোভগুলো অব্যাহত থাকবে এবং ইসলামিক প্রজাতন্ত্রের পতনের সাথে সাথে এর সমাপ্তি ঘটবে।”

প্রসঙ্গত, হিজাবনীতি ভাঙার অভিযোগে ইরানের পুলিশ মাসাকে আটক করে। তাদের হেফাজতে থাকা অবস্থায় গত ১৬ সেপ্টেম্বর মাসার মৃত্যু হয়।

তার পরিবারের দাবি, মাসাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনায় মামলাও করেছে কিন্তু পুলিশ দাবি করে, হেফাজতে থাকলেও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাসার মৃত্যু হয়েছে। এরপর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ ঠেকাতে দমন-পীড়ন চালাচ্ছে ইরানি নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ চলাকালে নিরাপত্তাকর্মীরা ১৫৪ জনকে হত্যা করেছে বলে জানায় নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস। গ্রেফতার করা হয়েছে শত শত নারী-পুরুষকে।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...