মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

জাপোরিজিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেইনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এতে আহত হয়েছে আরও অনেকে, ধ্বংস হয়েছে কয়েকটি আবাসিক ভবন।

শহরটি ইউক্রেইনের নিয়ন্ত্রণে আছে কিন্তু এটি সেই অঞ্চলের অংশ যেটি রাশিয়া গত মাসে যুক্ত করে নেওয়ার ঘোষণা দিয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সম্প্রতি কয়েক মাসে জাপোরিজিয়ায় বারবার হামলা হয়েছে। ইউক্রেইনের উত্তর-পূর্ব এবং দক্ষিণে পরাজয়ের পর রাশিয়া জাপোরিজিয়ার শহর এলাকাগুলোতে হামলা চালিয়েছে।

জাপোরিজিয়া অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ কয়েকটি অংশ আগ্রাসনের শুরুর দিক থেকেই রাশিয়ার নিয়ন্ত্রণে আছে।

জাপোরিজিয়ায় ইউক্রেইনের আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর স্টারুখ বলেছেন, “১২টি রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ৯ তলা ভবন আংশিক ধ্বংস হয়েছে এবং অন্য আরও পাঁচটি আবাসিক ভবন মাটির সঙ্গে মিশে গেছে।”

ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। ঘরবাড়ির ধ্বংসস্তূপে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছেন স্টারুখ।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে “শান্তিপূর্ণ মানুষের বিরুদ্ধে আবারও এক নির্মম হামলা” বলে বর্ণনা করেছেন।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি এই নতুন রেকর্ড গড়েছেন। ডালাসে ম্যচের ৩৮ মিনিটে গোল...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ (আইএমও: ৯৭৯৩৮২০) সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম...

সর্বশেষ

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং...

প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে...

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২...

ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স...