বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

৫ কোটি ৬৭ লাখের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন

- Advertisement -
Single page 1st Paragraph

করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে ৮ অক্টোবর পর্যন্ত বুস্টার ডোজ টিকা নিয়েছেন ৫ কোটি ৬৭ লাখেরও বেশি মানুষ। শনিবার (৮ অক্টোবর) এক দিনে সারাদেশে সাত লাখের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনা টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে ৮ অক্টোবর পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ২০ লাখ ৮৬ হাজার ১০০ জন। দুই ডোজ টিকা নিয়েছেন ১২ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৮৬ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার ৮১ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৪৩ হাজার ২৪৬ জনকে, দ্বিতীয় ডোজ এক লাখ ৬ হাজার ২৯৫ জন এবং বুস্টার ডোজ টিকা নিয়েছেন ৭ লাখ ৯ হাজার ৭ জন। এসব টিকা হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় এ বছরের ২৭ জানুয়ারি। আর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৫ বছর বয়সী যেকোনো মানুষ টিকা নিতে পারছেন।

ইমা

এই বিভাগের সব খবর

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত...

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এনসিপি নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে...

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া। সে জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

সর্বশেষ

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান...

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির...

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া।...

দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ’র সেরা দল হিসেবে...

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...