সোমবার, ২৯ জুন ২০২৬

উপজাতি কিশোরীকে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামাটির বাঘাইছড়িতে উপজাতি কিশোরীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি যিশু চৌধুরীকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লার রাজাপুকুর লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যিশু চৌধুরী বাঘাইছড়ির করোঙ্গাতলী বাজারের সমীর চৌধুরীর ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ৮ অক্টোবর ভোরে কোতোয়ালী থানাধীন রাজাপুকুর লেনে অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি যিশু চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ১৫ জুলাই রাত ৯টায় পূর্ব শত্রুতার প্রতিশোধ হিসেবে বিপ্লব বড়ুয়া জরুরি আলাপ আছে বলে ভিকটিমকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। পরে ভিকটিম ঘরে না ফেরায় তার মা আশেপাশে খোঁজাখুঁজি করেন। পরদিন ভোরে ভিকটিম বাড়িতে এসে জানায় বিপ্লব বড়ুয়া তাকে ডেকে নিয়ে তার সঙ্গী যিশু চৌধুরীসহ কয়েকজন মুখ চেপে ধরে বড়ুয়া পাড়ার একটি ঘরে নিয়ে যায়। সেখানে সবাই মিলে সারারাত ভিকটিমকে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাঘাইছড়ি থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, গণধর্ষণ মামলার ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি চাকমাদের সঙ্গে সেখানের সংখ্যালঘু বড়ুয়া, হিন্দু ও মুসলিমদের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। এমনকি গোলাগুলিরও ঘটনা ঘটে। মামলায় ৫ আসামির মধ্যে ২ জন বৌদ্ধ, ১ জন হিন্দু ও ২ জন মুসলিম সম্প্রদায়ের লোক ছিল। সবাই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। এ ঘটনায় ইউপিডিএফ অভিযুক্ত ৫ আসামিকে আগুনে পুড়িয়ে হত্যা করার চেষ্টাও করেছিল। সেনাবাহিনী এ সংঘাত এড়ানোর জন্য দুই পক্ষকে নিয়ে আলোচনাও করেছে। কিন্তু আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বিষয়টি সমাধান হচ্ছিল না।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...