সোমবার, ৪ মে ২০২৬

টেকনাফে ১৩ কোটি টাকার আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)র টেকনাফ ব্যাটালিয়নের দুটি অভিযানে সাড়ে ১৩ কোটি টাকা মূল্যের ২.১২০ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ খারাংখালী বিওপির একটি সীমান্ত সুরক্ষা টহলদল বিআরএম-১৫ থেকে আনুমানিক ২০০ গজ উত্তর দিকে সাড়ে চার কিমি এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল।

এ সময় টহলদল দুইজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে এবং তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় টহলদল চ্যালেঞ্জ করে দ্রুত তাদের দিকে অগ্রসর হয়।

এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে সাঁতার দিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে সেখানে তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে বিজিবি। ব্যাগের ভেতর থেকে ২.১২০ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এদিকে শনিবার ভোর সোয়া ৫টায় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালানোর সময় একটি ইজিবাইক চেকপোস্টের কাছে আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা থামার জন্য সংকেত দেয়।

ইজিবাইকের চালক সংকেত অমান্য করে দ্রুত সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। কর্তব্যরত টহলদল ইজিবাইকটিকে ধাওয়া করলে এক পর্যায়ে চলন্ত অবস্থায় চালক ইজিবাইক থেকে লাফ দিয়ে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যায় এবং ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে নেমে পড়ে।

টহলদল ইজিবাইকে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদক বহনের দায়ে ইজিবাইকটিও জব্দ করা হয়।

ইউডি

এই বিভাগের সব খবর

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)-মৈত্রী সুপার র্থামাল পাওয়ার প্ল্যান্ট।  এপ্রিল মাসে ৭৬০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন...

লায়ন্স জেলার পিডিজি’স অনারারী কমিটির সভা

লায়ন্স জেলার পিডিজি’স অনারারী কমিটির সভা পিডিজি অনারারী কমিটির চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ. মালেকের সভাপতিত্বে ও জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ...

থোয়াইনু অং চৌধুরীকে জেলা পরিষদের চেয়ারম্যান চায় বান্দরবান জেলাবাসী

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব থোয়াইনু অং চৌধুরীর নাম আলোচনায় রয়েছে। দীর্ঘদিন ধরে দক্ষ নেতৃত্ব...

সর্বশেষ

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ...

লায়ন্স জেলার পিডিজি’স অনারারী কমিটির সভা

লায়ন্স জেলার পিডিজি’স অনারারী কমিটির সভা পিডিজি অনারারী কমিটির...

থোয়াইনু অং চৌধুরীকে জেলা পরিষদের চেয়ারম্যান চায় বান্দরবান জেলাবাসী

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে...

নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায়

দেশে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা উৎসাহিত করতে নতুন ইলেকট্রিক বাস...

জুয়া এবং মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা

জুয়া এবং মাদকের টাকা না পেয়ে বেধড়ক মারধর করে...

চট্টগ্রামে ভূমিহীনদের টাকা আত্মসাৎ, এনজিও কর্মকর্তাকে ৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রামের রাউজান উপজেলায় ভূমিহীনদের জন্য বরাদ্দ করা ঋণের টাকা...