রবিবার, ২ আগস্ট ২০২৬

সভাপতি রেজাউল সম্পাদক শেফাইল

ঈদগাও প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার প্রতিশ্রুতিশীল সাংবাদিক সংগঠন ঈদগাঁও প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার(৬ অক্টোবর) বিকেলে বাজারের পাবলিক লাইব্রেরীতে আয়োজিত বার্ষিক জরুরি সাধারণ সভায় (এজিএম) উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক আমার সময় ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ  প্রতিনিধি মোঃ রেজাউল করিম পুনরায় সভাপতি, দৈনিক রূপালী সৈকত সহ-সম্পাদক ও সিবিএন প্রতিনিধি শেফাইল উদ্দিন সাধারণ সম্পাদক এবং দৈনিক কক্সবাজার বার্তা ও কুহেলিয়া টিভি  প্রতিনিধি মিজবাহ উদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
 নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পরবর্তীতে প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করবেন বলে মতামত ব্যক্ত করেন উপস্থিত অপরাপর কর্মকর্তা ও সদস্য বৃন্দ।
এর আগে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম। এতে বিদায়ী কমিটির সহ-সভাপতি মোঃ তৈয়ব জালাল, সাংগঠনিক সম্পাদক এম, শফিউল আলম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক সায়মন সরওয়ার কায়েম, অর্থ সম্পাদকএম, আবু হেনা সাগর, সমাজকল্যাণ সম্পাদক নাসির উদ্দিন পিন্টু, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলা উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বজলুর রহমান, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মোঃ কাওসার উদ্দিন শরীফ, কার্যকরী সদস্য যথাক্রমে মনছুর আলম, এনামুল হক, গিয়াস উদ্দিন প্রমুখ মতামত উপস্থাপন করেন।
সভায প্রেস ক্লাবের নিজস্ব অফিস স্থাপন, গঠনতন্ত্র প্রণয়ন, ক্লাবের বিপদগ্রস্ত ও অসহায় সদস্যদের সহায়তা প্রদান, স্থায়ী তহবিল গঠন, সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি ও প্রেস ক্লাবের পরিচয় পত্র প্রদান সহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এসময় প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালে গঠিত এ প্রেস ক্লাবটি নানা চড়াই উত্তরায় পেরিয়ে এপর্যন্ত এলাকার সাংবাদিকদের নির্ভরযোগ্য সাংবাদিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইমা

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...