সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঘটনার ১৫ দিন পর মুন্সীগঞ্জে শাওন হত্যা মামলার আবেদন নিয়ে আদালতে বিএনপি, ১০ তারিখ শুনানি রাসেল

 গত ২১শে সেপ্টেম্বর মুন্সীরগঞ্জের মোক্তারপুরে বিএনপি -পুলিশ সংঘর্ষের ঘটনায় নিহত শহিদুল ইসলাম শাওন হত্যার দায়ে মামলার আবেদন নিয়ে আদালতে গিয়েছে বিএনপি গতকাল ৬ই অক্টোবর বৃহস্পতিবার।
ঘটনার ১৫ দিন পর কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংক্রান্ত কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন খাঁন বাদী হয়ে সদর আমলি আদালতে অভিযোগ দাখিল করেন।জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য এডভোকেট মাহবুবুর রহমান আল মামুনের মাধ্যমে গতকাল সকাল এগারোটায় আবেদনটি জমা দেন।মামলার অভিযোগপত্রে বাদী নয় পুলিশ কর্মকর্তার নামোল্লেখ সহ আওয়ামী লীগের সাড়ে তিনশত অজ্ঞাত নেতাকর্মীকে আসামী করেছেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোসাঃ রহিমা আক্তার আবেদন গ্রহন করে আগামী ১০ই অক্টোবর শুনানির দিন ধার্য্য করেন। নাম উল্লেখ করা নয় পুলিশ কর্মকর্তা হলেন,মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুমন দেব,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান,উপ-পরিদর্শক মোঃ ফরিদউদ্দিন,মোঃ আরিফুর রহমান, সুকান্ত বাউল,সহকারী উপ-পরিদর্শক নকুল চন্দ্র ধর,অজিত চন্দ্র ও মন্টু বিশ্বাস। সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে বাদী পুলিশ সুপার মিনহাজ উল ইসলামের অতি উৎসাহী ও মারমুখী ভূমিকা,এক পর্যায়ে নেতাকর্মীদের উপর হামলার আদেশ দেয়াকে ঘটনার সূত্রপাতের কারণ বলে উল্লেখ করেন।
পুলিশের সাথে সেদিন যোগ হয়েছিলো আওয়ামীলীগের দুইশ থেকে সাড়ে তিনশত সসস্ত্র নেতাকর্মী।তাঁদের সম্মিলিত আক্রমণে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন ঘটনাস্থল ত্যাগ করতে উদ্যত হলে পুলিশ তাঁর কপালের ডান পাশে গুলি করে।পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যান, যা হাসপাতালের দেওয়া মৃত্যুর কারনে উল্লেখ আছে বলে অভিযোগপত্রে বলা হয় ।মামলা করতে পনেরো দিন লাগলো কেন জানতে চাইলে বাদী গণমাধ্যমকে জানান,শাওনের পরিবারের সদস্যরা ভীত ও আতংকিত হয়ে আছেন।পরবর্তী সময়ে তাঁরা মামলার সাথে যুক্ত হবেন বলে জানান তিনি।
মামলার আবেদন করার খবর শুনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বিএনপির মামলাকে বানোয়াট ও সাজানো উল্লেখ করে বলেন,সেই ঘটনায় সদর থানায় জিডি করা হয়। জিডির প্রতিবেদন ইতিমধ্যে আদালতে দাখিল করা হয়েছে,আর তদন্ত চলমান।তিনি এই মামলাকে মানুষের সহানুভূতি আদায়ে বিএনপির কৌশল বলে মন্তব্য করেন।
ইমা

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...