বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মুস্তাকিম (১০)। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন বেসরকারি হাসপাতালে এবং ২০ জন সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সুজন বড়ুয়া বলেন, ‘বুধবার রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫৮ জন। চলতি মাসের (১ থেকে ৬ অক্টোবর) ছয় দিনে ১৯৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে গত মাসে পাঁচ ও চলতি মাসে মারা গেছেন এক জন।’

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ডেঙ্গুতে জুন মাসে ১৭, জুলাইয়ে ৫০, আগস্টে ৭৬, সেপ্টেম্বরে ৪৩৪ এবং চলতি মাসে ১৯৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এই বিভাগের সব খবর

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত...

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এনসিপি নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে...

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া। সে জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

সর্বশেষ

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান...

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির...

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া।...

দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ’র সেরা দল হিসেবে...

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...