সোমবার, ২৯ জুন ২০২৬

বোয়ালখালীতে ইউপি সদস্যকে হত্যার হুমকিতে থানায় জিডি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন পরিষদের বাবু দিলীপ দেব (৫৩) নামের এক ইউপি সদস্যকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় দিলীপ দেব তিন জনের নাম উল্লেখ করে গত বুধবার বিকেলে বোয়ালখালী থানায় জিডি করেন। গত মঙ্গলবার দিনগত রাত ১২ টায় এ ঘটনা ঘটে। তিনি কানুনগোপাড়া হারাধন দেবের বাড়ির ৬ নং ওয়ার্ডের হারাধন দেবের ছেলে। তিনি আমুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

অভিযুক্তরা হলো আমুচিয়া ইউনিয়নের সঞ্জিত চক্রবর্তীর ছেলে সমীরন চক্রবর্তী, তাপস দে ও ইমরান উদ্দীন।

গত বুধবার বিকেলে করা জিডিতে দিলীপ দেব অভিযোগ করেন গত মঙ্গলবার রাতে আমার বাড়ি থেকে শক্তিসঙ্গ নামক পূজা মন্ডপে যাওয়ার পথে আমার মোটর সাইকেল গতিরোধ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। কি কারণে হুমকি দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন ঠিক কি কারণে এমন হুমকি দেয়া হয়েছে তা আমার জানা নাই।

অভিযোগের বিষয়ে সমীরন চক্রবর্তী বলেন, তাপস দে’র সাথে কথা কাটাকাটি হয়। আমি তাদেরকে পূজা মন্ডপের পাশ থেকে সরে যেতে বলেছি।

আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজল দে জানান আমার ওয়ার্ডে এই ধরণের ঘটনা হয়েছে অথচ আমি জানিনা। আমাকে কেউ অবগত করেনি।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, জিডি নেয়া হয়েছে। ঘটনার সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...