রবিবার, ১ নভেম্বর ২০২৬

জানুয়ারিতে চাকরি হারাচ্ছে রেলের ৫ হাজার অস্থায়ী কর্মী

- Advertisement -
Single page 1st Paragraph

রেলওয়েতে ‘আউটসোর্সিং’-এর মাধ্যমে শূন্যপদে অস্থায়ী লোক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করছে সরকার। রেলওয়েতে গেটকিপার, পয়েন্টসম্যান, পোর্টার, ওয়েম্যান, টিএক্সআর খালাসি, ওয়ার্কশপ খালাসি, লোকো খালাসি,অফিস সহকারীসহ বিভিন্ন পদে টিআরএল (টেম্পোরারি লেবার রিক্রুট) ভিত্তিতে প্রায় ৫ হাজার কর্মী দায়িত্ব পালন করছেন। এমন অবস্থায় সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে আগামী ডিসেম্বরের পর অর্থাৎ ২০২৩’র প্রথম দিন থেকে এসব অস্থায়ী কর্মীদের চলে যেতে পারে চাকরি। চাকরি পুনর্বহালের দাবিতে রেলওয়ের অস্থায়ী কর্মচারীরা আন্দোলনের ডাক দিয়েছেন।

রেলওয়ে সূত্র জানিয়েছে, রেলে ২০২১-২২ অর্থবছরে ৪ হাজার ৮৯৬ জন অস্থায়ী শ্রমিক কাজ করেন। এর মধ্যে ১০০ জনের চাকরি ইতোমধ্যে চলে গেছে। অবশিষ্ট লোক এখনও কাজ করছেন। এ খাতে রেলকে ৬০ কোটি টাকা খরচ করতে হয়। তবে রেলে আরো ১ হাজার শ্রমিকের চাহিদা চাহিদা রয়েছে।

অস্থায়ী শ্রমিকরা ক্যাটাগরি-ভেদে ১৫ হাজার টাকা, ১৫ হাজার ৫০০ টাকা এবং ১৭ হাজার ২৫০ টাকা করে বেতন পান। এ হিসাবে দিন প্রতি তাঁরা ৫০০ টাকা, ৫৫০ টাকা এবং ৫৭৫ টাকা করে বেতন পান। তবে অস্থায়ী শ্রমিকদের জন্য গত জুলাই থেকে কোনো বাজেট বরাদ্দ কিংবা চাকরির মঞ্জুরি হয়নি। এ কারণে অস্থায়ীরা বেতন পাচ্ছেন না । তাঁরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন তাঁরা।

রেলওয়ে অস্থায়ী (টিএলআর) শ্রমিক পরিষদের আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, ১০-১৫ বছর ধরে কর্মরত দ¶ শ্রমিকদের ছাঁটাই করার অপচেষ্টা হচ্ছে। এটা হলে স্টেশন এবং বিভিন্ন লেভেল ক্রসিং লোকবল সংকটে বন্ধ হয়ে যাবে। পাশাপাশি ট্রেন অপারেশনাল কাজেও ব্যাঘাত ঘটবে। ট্রেন দুর্ঘটনাও বাড়বে। আমরা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে শূন্যপদে লোক নিয়োগের বিষয়টি রেলওয়ের নয়, সরকারের। অর্থ মন্ত্রণালয় থেকে এ নিয়ে পরিপত্রও জারি করা হয়েছে। রেলওয়ে কেবল সরকারের নির্দেশনা অনুসরণ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা-২০১৮ প্রণয়ন করে সরকার। এতে সেবা গ্রহণকারী ও সেবা ক্রয়কারীর বিষয়ে বিস্তারিত রূপরেখা দেওয়া হয়। ২০১৯ সালের ১০ জুন অর্থ মন্ত্রণালয় এক পরিপত্রে আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা আদান-প্রদানে অর্থমূল্য নির্ধারণ করে দেয়। এর পর থেকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে লোক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। রেলেও একই প্রক্রিয়ার বাস্তবায়ন শুরু হলে গত জুলাইয়ে ১০০ জন অস্থায়ী শ্রমিক চাকরি হারান।
তবে এর আগে গত ১৩ জুন রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি দেয় রেল কর্তৃপ¶। এতে আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগের বিষয়টি পুনর্বিচেনার দাবি করা হয়। বলা হয়, রেলওয়েতে আউটসোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগ হলে সেবা বিঘিœত হওয়ার ঝুঁকি রয়েছে। কিন্তু এই চিঠির কোন ইতিবাচক উত্তর আসে নি বলে জানা গেছে।

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...