বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবনের মাতামুহুরী ও সাঙ্গুর সংরক্ষিত বনাঞ্চলে বনজ গাছের বীজ ছিটালো হেলিকপ্টার

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক বনাঞ্চল পার্বত্য বান্দরবন জেলার মাতামুহুরী ও সাঙ্গুর সংরক্ষিত বনাঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে বনজ বীজ ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে। বান্দরবান ও লামা বন বিভাগের উদ্যোগে মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের সহায়তায় বাংলাদেশে সেনাবাহিনী বান্দরবান ও লামা বন বিভাগের দুটি রিজার্ভ বনের বিস্তীর্ণ বনাঞ্চলে এসব গাছের বীজ ছিটানো শুরু করে। বন বিভাগ জানায় বন রক্ষায় এ বনে সেগুন, গর্জন, করাই, গামারী, তেলসুর, চম্পা, চাপালিশ, জারুলসহ বিলুপ্ত প্রায় ৩০ প্রজাতির ৫ লক্ষ বনজ গাছের বীজ হেলিকপ্টার থেকে ছিটানো হয়।
বান্দরবানের আলীকদম সেনা জোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক।
এসময় তার সাথে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. কায়চার, লামা সদর রেঞ্চ কর্মকর্তা মঞ্জুরুল মওলা সহ সেনাবাহিনী, বনবিভাগ ও সরকারী বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিট্রিশ আমলের পর এই প্রথম রির্জাভ বন এলাকা রক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে। রিজার্ভ বনের যেসব এলাকায় গাছের সংখ্যা কম এসব এলাকাতেই হেলিকপ্টার থেকে বীজ ছিটানো হয়েছে বলে বন কর্মকর্তারা জানিয়েছেন।
এছাড়া আলীকদম উপজেলার আলীকদম-পোয়ামুহরী সড়কের বিস্তীর্ণ সাঙ্গু রির্জাভ এলাকায় ফলজ, বনজ ও সৌন্দর্য্য বর্ধনকারী বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হবে বলেও জানান তারা।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...