শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

তৃষ্ণার হ্যাটট্রিকে মালয়েশিয়াকে হারালো বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিকে মালয়েশিয়ার বিপক্ষে ৮৮ রানের বিশাল জয় পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে মুর্শিদা খাতুন আর অধিনায়ক নিগার সুলতানার দারুণ দুই ফিফটিতে মালয়েশিয়াকে ১২৯ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

এদিকে বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১২৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামার পর মালয়েশিয়ার বিপক্ষে পরপর তিন বলে তিন উইকেট নেন বাংলাদেশের পেসার ফারিহা তৃষ্ণা।

অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দেন বাংলাদেশ নারী দলের বাঁহাতি পেসার। মাত্র দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন ফারিহা। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২০১৮ সালে এমন কীর্তি ছিল ফাহিমা খাতুনের। এটা এবারের নারী এশিয়া কাপে প্রথম হ্যাটট্রিক।

ইনিংসের তখন ষষ্ঠ ওভার। অভিষিক্ত ফারিহা করতে আসেন নিজের তৃতীয় ওভার। প্রথম বলে এক রান দেন তিনি। দ্বিতীয় বলেই তুলে নেন উইনিফ্রেড দুরাইসিংগামের উইকেট। ৫ রানে সরাসরি বোল্ড আউট হন এ ওপেনার। ফারিহার তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন মাস এলিসা।

এর আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করে টাইগ্রেসরা। শুরুতে ব্যাট করতে মন্থর ব্যাটিংয়ে চাপেই ছিল টাইগ্রেসরা। ১৪ ওভার শেষে রান ছিল মাত্র ৬৯। যদিও হাতে তখনো ছিল ৮ উইকেট।

এরপর মুর্শিদা খাতুন আর নিগার সুলতানা জ্যোতি মিলে দলকে সম্মানজনক লক্ষ্য এনে দেন। দুজনই ফিফটি তুলে নেন। তৃতীয় উইকেটে ৬৩ বলে ৮৭ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন তারা। ৩৪ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন মুর্শিদা। অধিনায়ক নিগার সুলতানা ৫৪ বলে ৬ চারের সাহায্যে ৫৬ রান করেন।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...