সোমবার, ২৯ জুন ২০২৬

কোন শেয়ার বাড়বে-কমবে বলে দেবে ডেটা: মোস্তফা জব্বার

- Advertisement -
Single page 1st Paragraph

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পুঁজিবাজারে কোন শেয়ারের দাম বাড়বে, কোন শেয়ারের দাম কমবে তা ডেটাই বলে দেবে। ভবিষ্যতে শুধু ডেটার ওপর নির্ভর করে পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে।

বৃহস্পতিবার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২২ উপলক্ষে ‘রুল অব টেকনোলজি অ্যান্ড ইএসজি অ্যানালাইটিকস ইন সাসটেইনেবল ফাইন্যান্সিং’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস (এএএমসিএমএফ) আয়োজিত এই সেমিনারে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘আপনারা যারা শেয়ার মার্কেটে ব্যবসা করেন। তারা যদি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স ব্যবহার করেন তখন আপনার কাছে কিউপিওর ডেটা আসবে। আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস করে দেবে ভবিষ্যতে আপনার কোন শেয়ারটা বাড়বে-কমবে।

মোস্তাফা জব্বার বলেন, আপনারা যদি বড় সম্পদের নাম বলেন তাহলে সেই সম্পদের নাম হচ্ছে ডেটা। এখন তো গ্রাফ ওঠা-নামা দেখে ইনভেস্টমেন্ট করেন। ভবিষ্যতে শুধু ডেটার ওপর নির্ভর করবে আপনার ইনভেস্টমেন্ট কোথায় যাবে, কোথায় যাবে না।

মন্ত্রী বলেন, এই যে অবস্থাটা সেই অবস্থার জন্য আপনি যদি নিজে প্রস্তুত না হন এবং আপনি যদি তাতে অংশগ্রহণ করতে না পারেন, আপনার নিজের যদি দক্ষতাটা না থাকে, তাহলে আপনার জন্য সময়টা কঠিন হয়ে যাবে।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...