রবিবার, ২ আগস্ট ২০২৬

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আরও দুই রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনায় আরও দুই রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার রাত ১০টার দিকে টেকনাফ উপকূলীয় ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ শীলখালী এবং ৫নং ওয়ার্ড চৌকিদার পাড়া সমুদ্রসৈকত পয়েন্ট থেকে  ওই দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিুর রহমান জানান, রাতেই উদ্ধার হওয়া দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরো  জানান, তাদের বয়স আনুমানিক ৩৪ ও ৩৫ বছর হবে। এ পর্যন্ত উদ্ধারে তিন নারী ও এক শিশুর মৃতদেহ শনাক্ত করা হয়েছে। তাদের দাফনের জন্য রোহিঙ্গা পরিবারগুলোকে সহায়তা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় ৩ নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তাদের পুলিশের কাছে সোপর্দ করেছে কোস্টগার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৮ নারীসহ ৪১ জন রোহিঙ্গা এবং ৪ বাংলাদেশি দালাল আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইমা

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...