রবিবার, ১ নভেম্বর ২০২৬

কধুরখীল মাদরাসার জুলুস সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালীর ঐতিহ্যবাহী কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৬ অক্টোবর) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুল হক এর সভাপতিত্বে সকাল ৮টায় শুরু হয়ে জুলুসটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।জুলুস শেষে অনুষ্ঠিত মাহফিলে যোগ দেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা।
মাওলানা মাহফুজুল হকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা অহিদুল আলম নক্সবন্দি, সহকারি অধ্যাপক মাওলানা ওবাইদুল হক তৈয়বী, আরবি প্রভাষক মাওলানা ইলিয়াছ সিকদার, মাওলানা মুছলেম উদ্দিন, মোঃ অলিউল্লাহ, মাওলানা নুরুল আমিন, নাসির উদ্দিন, মাওলানা আবু নাছের জিলানী, মাওলানা সরওয়ার, আলমগির, রফিকুল ইসলাম, মোঃ নুরুন্নবী, মীর জাহাঙ্গীর, ক্বারী আবু সাঈদ, ইদ্রিস আরমান, খ ম. মোজাম্মেল, এস এম নাঈমুদ্দীন, সাহেদুল আলম, মফিজুর রহমান, হাফেজ আবুল কাশেম।

মাহফিলে বক্তারা বলেন, বিশ্ব মানবতার দূত, প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনে বিশ্ববাসী খুশিতে আজ আত্মহারা। যিনি না হলে আসমান-জমিন কিছুই সৃষ্টি হতোনা, যার জন্য এই সৃষ্টি জগৎ সেই নবীর আগমনে আমরা জসনে জুলুস করছি।

শেষে দেশ, জাতি ও বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

ইমা

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...