তৈরি পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।
বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান দেশের বাইরে যাওয়ার প্রেক্ষিতে সৈয়দ নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ১-৯ সেপ্টেম্বর পর্যন্ত বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বর্তমান করোনাকালীন সংকটময় পরিস্থিতিতে পোশাক শিল্পের রফতানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন।
সৈয়দ নজরুল ইসলাম ওয়েল গ্রুপ ও ওয়েল জিজাইনারস লিমিটেড এর পরিচালক। তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়াম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ¦ আবদুচ ছালামের ছোট ভাই।

