রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে ডাকাতির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত ৩০শে সেপ্টেম্বর ভোররাতে চট্টগ্রামের জোড়ারগঞ্জ হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেনকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ডাকাতির ঘটনায় আজ দুইজনকে আটক করার কথা জানিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।

গতকাল মধ্যরাতে উপজেলার ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো,পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের রমিজউদ্দীনের ছেলে মামুন(২৮) ও বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ গ্রামের আবুল হোসেনের ছেলে রোমান(৩২)।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আহসানউল্লাহ এই প্রতিবেদককে জানান,গ্রেফতারকৃত দুই ডাকাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।তাঁদের আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আজ আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে।রিমান্ডে এলে আরও তথ্য আদায় করতে পারবেন তাঁরা।

ঘটনার বিবরণে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন ও তার গাড়িচালক ইয়াছিন বাদশা প্রাইভেটকারে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে টোল আদায়ের সময় মেঘনা টোল প্লাজায় যানজটে পড়েন তারা। এ সময় ওসিকে বহনকারী প্রাইভেটকারের চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে তাদের গাড়ি থেকে বের করে নেওয়া হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তার হাতসহ বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে ডাকাতরা। এ সময় ওসির কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। ওই পুলিশ কর্মকর্তার হাতে কোপ লেগেছিল, পরে অস্ত্রোপচার হয়েছে। এই ঘটনায় শনিবার (১ অক্টোবর) দিবাগত রাতে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন ওসি।

ইমা

এই বিভাগের সব খবর

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড) দুই দশকের পথচলা পূর্ণ করেছে। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

সর্বশেষ

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...