রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় গত দুই দিনে দুই আত্মহত্যা ও দুই নিখোঁজের ঘটনায় জনমনে আতংক

- Advertisement -
Single page 1st Paragraph

গত দুইদিনে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দুটো অপমৃত্যু ও দুটো নিখোঁজের ঘটনায় হঠাৎ করেই খবরের শিরোনামে পরিণত হয়ে উঠেছে ফতুল্লা।বিশেষ করে নিখোঁজের ঘটনায় জনমনে আতংক ছড়িয়ে পড়েছে।গত ৩রা অক্টোবর নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন হানিফ (৪৫)নামের এক প্রবাসী ব্যক্তি।

ঘটনার বিবরণে জানা যায়, রোববার রাতে ইতালি প্রবাসী হানিফ ফতুল্লার পঞ্চবটী এলাকায় অবস্থিত কলোনির পাঁচতলায় নিজের শরীরে কেরাসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন।এ সময় পরিবারের অন্যরা আগুন নিভিয়ে তাঁকে দ্রুত ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে নিয়ে যান।গতকাল সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।নিহত হানিফ মুন্সীগন্জ জেলার লৌহজং থানাধীন কাজির পাগলা এলাকার জয়নাল শেখের ছেলে।এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হলেও নিহতের বড় ভাই ও শ্বশুর বাড়ীর কেউ এ বিষয়ে গণমাধ্যমকে কিছু জানাতে অনিহা প্রকাশ করেন।

অপরদিকে ৩রা অক্টোবর সোমবার দুপুরে ফতুল্লার দেওভোগে পারিবারিক কলহের জের ধরে ভোলা দাস (৬০) নামক এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে জানা গেছে। নিহত ভোলা দাস ফতুল্লা মডেল থানার দেওভোগ আখড়া এলাকার অনিল মজুমদারের বাড়ীর বাড়াটিয়া মৃত রাধা মোহন দাসের পুত্র।সোমবার (৩ অক্টোবর) দুপুরে ফতুল্লার দেওভোগ আখড়াস্থ অনিল মজুমদারের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ বিকেল চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।এ ঘটনায়ও ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ফতুল্লা মডেল থানা সূত্রে জানা যায়, ফতুল্লার আলীগঞ্জ থেকে শারমিন আক্তার (৩১) নামক এক গৃহবধূ বাসা থেকে বের হয়ে যাওয়ার পর চারদিন অতিবাহিত হলেও ফিরে আসেনি। নিখোঁজ শারমিন আক্তার আলীগঞ্জ বড় মসজিদ সংলগ্ন আইয়ুব আলী মিস্ত্রির ভাড়াটিয়া রাসেল আকনের স্ত্রী।

এ ঘটনায় এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নিখোঁজের সাধারন ডায়েরী (১১৮/২২) করেন। সাধারন ডায়েরীতে উল্লেখ করা হয়, শুক্রবার রাত দশটার দিকে বাদীর স্ত্রী কাউকে কিছু না বলে তার ব্যবহৃত জিনিষপত্র নিয়ে আলীগঞ্জস্থ বাসা থেকে বের হয়ে যায়।এরপর সে আর বাসায় ফিরে আসেনি। পরিচিত স্বজনদের বাসায় খোঁজ করেও তার কোন সন্ধান পায়নি।
আরেক ঘটনায় জানা যায়,ফতুল্লা থানাধীন ভূইগড়ের মাহমুদপুর এলাকা থেকে রাহুল(১৭)নামের দশম শ্রেণির এক ছাত্র গত ৩রা অক্টোবর সোমবার থেকে নিখোঁজ।

সে স্থানীয় বাদলের বাসার ভাড়াটিয়া বেঞ্জামিন রবিনের পুত্র।এ ঘটনায় রাহুলের পিতা বাদী হয়ে আজ ৪অক্টোবর মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি(নং১১৪/২২) করেছেন।সেখানে তিনি উল্লেখ করেন গত ৩ রা অক্টোবর সোমবার রাহুল স্থানীয় একটি কম্পিউটার সেন্টারে ক্লাস করতে যায় অন্যান্য দিনের মতো।কিন্তু ক্লাস চলাকালীন লোডশেডিং হলে বাইরে বেড়িয়ে আসে সে।পরে বিদ্যুৎ এলেও রাহুল আর ক্লাস কিংবা বাসা কোথাও ফিরেনি।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন জানান,রাহুলকে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইমা

এই বিভাগের সব খবর

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড) দুই দশকের পথচলা পূর্ণ করেছে। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

সর্বশেষ

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...