শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

রাইলি রুশোর সেঞ্চুরি ব্যর্থ হয়নি,শেষ ম্যাচে জিতলো দক্ষিণ আফ্রিকা সঙ্গে আগাম বার্তাও দিলো

- Advertisement -
Single page 1st Paragraph

টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের আর ১৭ দিন বাকি।বিশ্বকাপ সামনে রেখে কি দারুণ প্রস্তুতীটাই নিয়ে নিলো চার শিরোপা দাবীদার ইংল্যান্ড, ভারত,পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।গতকালই শেষ হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ডের সাত ম্যাচের টি টোয়েন্টি সিরিজ।যেখানে শেষ দুই ম্যাচ জিতে ইংল্যান্ড ৪-৩ ব্যবধানে পাকদের হারিয়ে সিরিজের সঙ্গে বিশ্বকাপের জন্য ভীষণ দরকারী আত্মবিশ্বাসও নিয়ে গেলো।ঐ সিরিজের প্রথম পাঁচটি ম্যাচ ভীষণ ক্লোজ ছিলো।যা ক্রিকেট বিশ্বের মন জিতে নিয়েছিলো।এদিকে দক্ষিণ আফ্রিকা এসেছিলো ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে।এই সিরিজও ক্রিকেট বিশ্বের বিষ্ময় জাগিয়ে ছেড়েছে।বিশেষ করে সিরিজ হারা প্রোটিয়াদের দানবীয় ব্যাটিং।সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১০৮ রানে গুটিয়ে যাওয়া দলটি কি দারুণ কামব্যাক করলো পরের দুই ম্যাচে।আগের তথা দ্বিতীয় ম্যাচে ডেভিড মিলারের দানবীয় সুন্দর ব্যাটিংয়ে করা সেঞ্চুরি সত্ত্বেও দলকে পরাজয়ের শিকার হতে হয়েছিলো ভারতের বড় সংগ্রহ আর অধিনায়ক রোহিতের কৌশলের কাছে।কিন্তু আজ
রাইলি রুশোর সেঞ্চুরি বৃথা যায়নি।কিলার মিলারের চেয়েও বেশি আগ্রাসী ব্যাটিং করেছে আজ রুশো।গত ম্যাচের মতোই তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছে ডি কক।শেষ ওভারে নেমে পাঁচটি বল খেলার সুযোগ পেয়ে মিলারও খুনে মূর্চ্ছনা তুলেছেন আজও।তিনটি ছক্কায় ১৯ রান করেন পাঁচ বলেই।
আগেই সিরিজ জিতে নেওয়া ভারত আজ বিঢ়াট কোহলিকে বিশ্রামে রেখে নেমেছিলো।টসে জিতে ভারত দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায়।৩০ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা।তারপরের আট ওভারের গল্পটা ডি কক ও রুশোর।দু’জন ৪৮ বলে ৯০ রানের জুটি গড়ে তোলেন।ডি ককের আউটের পর রুশো ষ্টাবসকে নিয়ে ৮৭ রানের আরেকটি জুটিতে মূলতঃ ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেয়।জুটিতে ওঠা রানের ২৩ রান ছিলো স্টাবসের।বাকি ৬৪ ই করেন রাইলি রুশো।রুশো মাত্র ৪৮ বলে সাতটি চার ও আটটি ছক্কায় অপরাজিত থাকেন ঠিক ১০০ রানে।ডি কক ৪৩ বলে করেন ৬৮ রান।ভারতের সামনে ২২৮ রানের লক্ষ্য দিয়ে
বিশ ওভার শেষ করে প্রোটিয়ারা।বড় লক্ষ্য তাড়া করতে নেমে পুরো বিশ ওভারও খেলতে পারেনি ভারত।১৮.৩ বলে ১৭৮ রানে অলআউট হয়ে ৪৯ রানের হার নিয়ে মাঠ ছাড়ে।দলের পক্ষে দীনেশ কার্তিক ২১ বলে ৪৬ রান করেন।প্রোটিয়া বোলারদের মধ্যে প্রিটোরিয়াস তিনটি,
মহারাজ ও ওয়েন পারনেল দুটো করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোরঃ-দক্ষিন আফ্রিকা ২২৭/৩(২০ ওভার),
রাইলি রুশো ১০০*,কুইন্টন ডি কক ৬৮।
ভারত১৭৮/১০(১৮.৩ ওভার), দীনেশ কার্তিক ৪৬।
প্রিটোরিয়াস ৩/২৬,মহারাজ ২/৩৭।

ফলাফলঃ-দক্ষিন আফ্রিকা ৪৯ রানে জয়ী।
সিরিজঃ-২-১ ব্যবধানে ভারত জয়ী।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...