সোমবার, ২৯ জুন ২০২৬

দুই নারীকে ধর্ষণ ও ভিডিও, যুবক গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই নারীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে জালাল উদ্দিন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজ মঙ্গলবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরআগে ধর্ষণে অভিযুক্ত মো. কায়সার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ।

জালাল উদ্দিন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বের পাড়ার মৃত নুর আহমেদের ছেলে।

র‌্যাব-৭ সিনিয়র সহকারি পরিচালক মো. নুরুল আবছার জানান, গত ২৫ সেপ্টেম্বর গৃহবধূ ও কিশোরী বাড়ির বিদ্যুৎ বিল দেওয়ার জন্য লোহাগাড়া থানার বড়হাতিয়া ইউনিয়নের ফকিরহাট বাজারে যায়। বিদ্যুৎ বিল পরিশোধ শেষে রিক্সাযোগে বাড়ি ফেরার পথে সকাল ১১ টার সময় মো. কায়সার ও জালাল উদ্দিন রিক্সা আটকিয়ে তাদেরকে জোরপূর্বক একটি পরিত্যাক্ত টিনশেড ঘরে নিয়ে যায়। সেখানে মো. কায়সার গৃহবধূকে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং জালাল উদ্দিন তার মোবাইল ফোনে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে। তখন কিশোরী চিৎকার করলে জালাল উদ্দিন তার মুখ চেপে ধরে এবং তাকেও তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে ও ধর্ষণের ভিডিওচিত্র মোবাইলে ধারণ করে। এরপর ধর্ষণকারীরা গৃহবধূ ও কিশোরীকে পরিত্যাক্ত টিনশেড ঘরে ফেলে রেখে সেখান হতে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ধর্ষণকারীরা গৃহবধূ ও কিশোরীকে ধর্ষণের বিষয়ে কাউকে কিছু বললে তাদের মোবাইলে ধারণকৃত ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দিবে বলে হুমকি দেন। পরবর্তীতে ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২০ হাজার টাকা দাবি করে তারা। গৃহবধূর পরিবার তাদের সাড়ে আট হাজার টাকা দেয়। এরপরও বাকি টাকার জন্য চাপ দিতে থাকলে গত ২৯ সেপ্টেম্বর ওই গৃহবধূ লোহাগাড়া থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...