সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সকল ধর্মের মানুষ মিলেই বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

সকল ধর্মের মানুষ মিলেই আমাদের বাংলাদেশ। সবাই মিলেই আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি এবং দেশটাকে সুন্দর করে গড়ে তুলছি।

সোমবার (৩ অক্টোবর) রাতে চাঁদপুরের হাইমচর উপজেলায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে জগন্নাথ মন্দির মন্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সে সংবিধানে আমাদের প্রত্যেকটি মানুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। সে বাংলাদেশ গড়বার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই মিলে কাজ করছি। এখানে সবাই সমান অধিকার নিয়ে বাস করছে।

দীপু মনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মে ধর্মে বৈষম্য করার কোন সুযোগ নেই, বরং নিশ্চিত করার চেষ্টা করছে যেন কোন বৈষম্য না থাকে। অতএব আমরা সবাই মিলে উৎসব পালন করছি এবং করবো। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল ঘোষ, চাঁদপুর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত রায় চৌধুরী, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা অজয় কুমার ভৌমিকসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...