বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গান কবিতা ও কথামালায় বঙ্গবন্ধুকে স্মরণ করলো নিবেদন শিল্পী সংসদ

- Advertisement -
Single page 1st Paragraph

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ৩০ আগস্ট সোমবার গান কবিতা, কথামালা ও নানামাত্রিক অনুষ্ঠানের মাধ্যমে জাতির পিতাকে স্মরণ করেছে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন নিবেদন শিল্পী সংসদ। অনুষ্ঠানে উঠে আসে বাংলাদেশের অভ্যুদয়ের কথা, উঠে আসে পঁচাত্তরের ভয়াল কালো রাতের বিভীষিকাময় স্মৃতি।
নগরের নন্দনকাননস্থ ফুলকি এ.কে. খান মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী চারুকলা ইন্স্টিটিউটের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত। বিশিষ্ট শিক্ষাবিদ বাবু বিষু কুমার বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিসিএল এর উপ-বিভাগীয় প্রকৌশলী বাবু অচিন্ত্য বড়–য়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ও ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট বিভাগীয় প্রধান, ডাঃ সুমন মুৎসুদ্দী, তরুণ সমাজসেবক সঞ্চয়ন বড়–য়া, এডভোকেট সেবক পাল। স্বাগত বক্তব্য দেন নিবেদন শিল্পী সংসদের প্রতিষ্ঠাতা ও সংগীত প্রশিক্ষক রূপম মুৎসুদ্দী টিটু, শুভেচ্ছা বক্তব্য দেন বাবু কাঞ্চন দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৈত্রী চৌধুরী রিয়া ও ঝুমি বড়–য়া।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- আদ্রিতা বড়–য়া, অরুন্ধুতী বড়–য়া ঝুলন, অর্ক নাথ, সৃজন নাথ, পূজা রায়, এহসান রহমান গুড্ডু, ঐশিকা মল্লিক ফান্টুস, রাইমা দাশ, পুষ্পিতা বড়–য়া, অনন্যা বড়–য়া বাতাসী, জয়বর্ধন বড়–য়া, রিমা দত্ত, প্রাচী মুৎসুদ্দী, অনন্যা বড়–য়া বাতাসী, সুমনা বড়–য়া (মহারানী), প্রিয়ন্তী দাশ (বিজ্ঞানী), রনবীর দাশ, মৌসুমী বড়–য়া, পদ্মমিতা বড়–য়া মিতু, ইপসিতা বড়–য়া। নৃত্য পরিবেশন করেন ঃ ইপসিতা বড়–য়া ও অংকিতা রুদ্র। একক আবৃতি করেন ঃ মৈত্রী চৌধুরী রিয়া ও ঝুমি বড়–য়া।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...