সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে উৎসবে উদযাপিত হচ্ছে এবারের শারদীয় উৎসব

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগন্জে সর্বোচ্চ নিরাপত্তায় অন্যান্য বারের মতো এবারও উৎসবমূখর পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদযাপিত হচ্ছে।জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রতিদিনই শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।প্রশাসনের বিভিন্ন ঊর্দ্ধতন কর্মকর্তাগণ নিয়মিত মনিটর করছেন পরিস্থিতি।অনেকে শুভেচ্ছা উপহার পাঠাচ্ছেন ব্যক্তি উদ্যোগে।এককথায় আজ মহা নবমী পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বেশ আনন্দের সাথে নিজেদের উৎসব পালন করে এসেছেন বলে জানিয়েছেন জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

গত ২রা অক্টোবর সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। গতকাল রাতে সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান নগরীর বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।পরে আমলাপাড়া পূজা মন্ডপে গিয়ে সেখানে অনেকটা সময় অতিবাহিত করেন।শুভেচ্ছা বক্তব্যও রাখেন তিনি।নিজের বক্তব্যে দেশের সকল সম্প্রদায়ের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ও প্রয়োজনীতায় কথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, মানুষের ভেতর দুটি রূপ; একটা খারাপ, আরেকটা ভালো। আমাদের ভালোটা দিয়ে খারাপটা দাবিয়ে রাখতে হবে। ভুল মানুষ করে। তবে যারা জানার সঙ্গে সঙ্গে সংশোধন করে তখন তারা ভালো মানুষ হয়ে ওঠে। আপনাদের যাদের মা-বাবা জীবিত আছে তাদের প্রথম শর্ত হলো মা ও বাবার প্রতি দায়িত্ব পালন করা। আপনার এলাকার মানুষের জন্য কিছু করা ও দেশের জন্য কাজ করা। ধর্ম নিয়ে আলোচনা করা ও ধর্মের ভালো জিনিসগুলো গ্রহণ করা। যাতে কেউ অপপ্রচার করতে না পারে।

শামীম ওসমান আরও বলেন, নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন হচ্ছে, সমাজের ভালো মানুষগুলোকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়তে চাই। আমি নারায়ণগঞ্জের সন্তান হিসেবে গর্ববোধ করি কারণ যে কোনো জায়গা থেকে নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। এখানে বহুবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হয়েছে কিন্তু তারা সফল হয়নি। কিছু কাটা-ছেড়া হয়েছে। তবে তারা পারেনি, কারণ বাঙালির জাতীয়তাবাদের চেতনায় এ এলাকার মানুষ উদ্বুদ্ধ।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...