সোমবার, ২৯ জুন ২০২৬

অক্টোবরে ঘূর্ণিঝড়, হতে পারে বন্যা

- Advertisement -
Single page 1st Paragraph

সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি কম হলেও অক্টোবরে এসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে ঘূর্ণিঝড় ও বন্যা হতে পারেও বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, ‘চলতি অক্টোবর মাসে সামগ্রিকভাবে দেশের সব অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই মাসে একটি থেকে দুটি লঘুচাপও হতে পারে। যার একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।’

এছাড়া ভারি বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় কিছু স্থানে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যার শঙ্কার কথাও রয়েছে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে। এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনদিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। আর সারাদেশের বিভিন্ন জায়গায় বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে তিন থেকে চার দিন।

অক্টোবর মাস আসার আগে থেকেই আকাশে মেঘের আনাগোণা বৃষ্টির আভাস দিয়েছিল। সোমবারও ঢাকাবাসীর দিন শুরু হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে। আগের দিন রোববারও সকালে ছিল বজ্রসহ বৃষ্টি। পরে রোদের দেখা মিললেও দিনের বেশিরভাগ সময় এবং সন্ধ্যা থেকে আবারও হালকা বৃষ্টি ঝরেছে শহরজুড়ে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রকৃতির নিয়ম অনুযায়ী চলতি মাসের দ্বিতীয়ার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর (বর্ষা) বিদায় নেওয়া কথা রয়েছে। তাই এ সময় দিনরাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...