বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশে শোক দিবসের অনুষ্ঠানে সংঘর্ষে জড়াল ছাত্রলীগ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলি ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ। পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে প্রায় একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আজ সোমবার সন্ধ্যায় চন্দনাইশ উপজেলা দক্ষিণ গাছবাড়িয়ার তালুক নামক এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট উপলক্ষে আলোচনাসভা ও কাঙালি ভোজের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির বেশ কয়েকজন সদস্য। মফিজুর রহমান বক্তব্য দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজ পাওয়া যায়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকার বলেন, শোক দিবসের অনুষ্ঠানে সদ্য গঠিত উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে পদপ্রাপ্ত নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

তবে ওসির দাবি, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও আহতের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...